মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরের তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় বক্তারা জনমুখী প্রশাসন গড়তে তথ্য অধিকার আইন বড় ধরণের ভুমিকা রাখতে পারে

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও  জীবননগরের তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় বক্তারা জনমুখী প্রশাসন গড়তে তথ্য অধিকার আইন বড় ধরণের ভুমিকা রাখতে পারে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তথ্য অধিকার কমিশনের তথ্য অধিকার বিষয়ক জনঅবহিতকরন সভা জেলার সদর উপজেলা আলমডাঙ্গা, দামুড়হুদা ও  জীবননগরে অনুষ্ঠিত হয়েছে। আমাদের শহর প্রতিনিধি জানিয়েছে, জেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার বেলা ১০টায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ও  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাবেক যুগ্ম সচিব আবুল হোসেন। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত। প্রধান অতিথি প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, জনমুখী প্রশাসন গড়তে তথ্য অধিকার আইন বড় ধরণের ভুমিকা রাখতে পারে। এজন্য প্রতিটি প্রতিষ্ঠানকে তথ্য রেডি রাখতে হবে। সির্টিজেন চার্টারের মাধ্যমে তা প্রকাশ করতে হবে। বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল বাংলাদেশের। মানুষ চাওয়ার আগেই তথ্য পেয়ে যাবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ আল সামী। আমাদের আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের সচিব রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সহকারি কমিশনার (ভ‚মি) আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম হাসিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন। আমাদের দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় বাংলাদেশ তথ্য অধিকার কমিশনের তথ্য অধিকার বিষয়ক জনঅবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশিক্ষন) ভুঁইয়া আতাউর রহমান,বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সৈয়দা নাফিজা সুলতানা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার শাহ, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুন্নবী। এছাড়াও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা/কর্মচারি, শিক্ষক, সাংবাদিকসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির হামিদুল ইসলাম। আমাদের জীবননগর প্রতিনিধি জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে  জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী জনঅবহতিকরণ সভায় বক্তব্য রাখেন তথ্য কমিশন বাংলাদেশের কমিশনার নেপাল চন্দ্র সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন, জীবননগর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, জীবননগর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.হান্নান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারন সম্পাদক এম আর বাবুসহ বিভিন্ন স্কুল কলেজ, ইউপি সদস্য, সচিব ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী