
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তথ্য অধিকার কমিশনের তথ্য অধিকার বিষয়ক জনঅবহিতকরন সভা জেলার সদর উপজেলা আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরের অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন তথ্য জানার অধিকার সকল মানুষের জন্য প্রযোজ্য। আমাদের শহর প্রতিনিধি জানিয়েছে, গতকাল সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, সাবেক যুগ্ম-সচিব আবুল হোসেন। সরকারি কর্মকর্তা/কর্মচারি, শিক্ষক, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ আল সামী। আমাদের আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের সচিব রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সহকারি কমিশনার (ভ‚মি) আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম হাসিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন। আমাদের দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় বাংলাদেশ তথ্য অধিকার কমিশনের তথ্য অধিকার বিষয়ক জনঅবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশিক্ষন) ভুঁইয়া আতাউর রহমান,বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সৈয়দা নাফিজা সুলতানা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার শাহ, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুন্নবী। এছাড়াও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা/কর্মচারি, শিক্ষক, সাংবাদিকসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির হামিদুল ইসলাম। আমাদের জীবননগর প্রতিনিধি জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী জনঅবহতিকরণ সভায় বক্তব্য রাখেন তথ্য কমিশন বাংলাদেশের কমিশনার নেপাল চন্দ্র সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন, জীবননগর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, জীবননগর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.হান্নান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারন সম্পাদক এম আর বাবুসহ বিভিন্ন স্কুল কলেজ, ইউপি সদস্য, সচিব ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ।
সমীকরণ প্রতিবেদন