মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জন গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৭ ইং
ঝিনাইদহে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জন গ্রেফতার

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। সোমবার শহরের বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে আব্দুল হালিম ও একই গ্রামের খায়রুল বাশারের ছেলে মাজেদুল ইসলাম। ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাস টার্মিনালে অভিযান চালিয়ে সেখান থেকে আব্দুল হালিম ও মাজেদুল ইসলাম নামে দুইজনকে আটক করে র‌্যাব। পরে তাদের দেহ তল¬াশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড পিস্তলের গুলি ও পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতরা সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে তিনি আরো জানান। এদিকে শৈলকুপায় দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাজাসহ নিমাই (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত নিমাই উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রামের মৃত আবু বক্করের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার ইকবল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার ভোরের দিকে মিনগ্রামে অভিযান চালায়। এসময় নিমাই’র বসত ঘর থেকে দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, ছুরা, হাতুড়ী, ১০পিস ইয়বা ও ৭০ গ্রাম গাজাসহ তাকে আটক করে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী