মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগম খালেদা জিয়ার সাথে রোকন চেয়ারম্যানসহ বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ:শীঘ্রই চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র কমিটি ঘোষাণার আশ্বাস

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৭ ইং
বেগম খালেদা জিয়ার সাথে রোকন চেয়ারম্যানসহ বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ:শীঘ্রই চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র কমিটি ঘোষাণার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করলেন আলমডাঙ্গা জেহালা ইউপির বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল হক রোকনসহ চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান রোকন তাকে দলীয় প্রার্থী মনোনীত করে বিজয় নিশ্চিত করায় বেগম খালেদা জিয়াকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান। এসময় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চুয়াডাঙ্গা জেলায় দলের সার্বিক অবস্থা সম্পর্কে খোজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে জেলা কমিটি ঘোষণার আশ্বাস দেন। এই সাক্ষাতকালে উপস্থিত ছিলেন জেহালা ইউপি চেয়ারম্যান ও আলমডাঙ্গা উপজেলা বিএনপি সহ-সভাপতি আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ও কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা মহিলা দল সভাপতি জাহানারা পারভিন, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির সদস্য আবু আলা সামসুজ্জামান, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সহ-সভাপতি খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মোকারম হোসেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিুবর রহমান সাদিদ, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সুমন পারভেজ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী