মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা দামুড়হুদার আরামডাঙ্গা ও জীবননগরের সন্তোষপুরে পৃথক দুইটি দুর্ঘটনা ট্র্যাক্টরের ধাক্কায় স্কুলছাত্র ও ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গা দামুড়হুদার আরামডাঙ্গা ও জীবননগরের সন্তোষপুরে পৃথক দুইটি দুর্ঘটনা ট্র্যাক্টরের ধাক্কায় স্কুলছাত্র ও ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

দামুড়হুদা/জীবননগর অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। দামুড়হুদার আরামডাঙ্গায় ট্র্যাক্টরের ধাক্কায় স্কুলছাত্র এবং জীবননগরের সন্তোষপুরে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা ভূমিহীনপাড়ায় ট্র্যাক্টরের ধাক্কায় স্কুলছাত্র ইছানুল হক (১২) নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সে ঠাকুরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং ঠাকুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, ইছানুল হক (১২) শুক্রবার সকাল ১০টার দিকে বাইসাইকেল চালিয়ে নিজ গ্রাম থেকে কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলো। ঠাকুরপুর-কার্পাসডাঙ্গা সড়কের আরামডাঙ্গায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লেগে গুরুতর আহত হয় ইছানুল। চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এঘটনায় ঘাতক ট্র্যাক্টরটি আটক করা হয়েছে। এদিকে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর বাসস্টান্ডে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন (২৫) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় শাহিনের সাথে থাকা অপর আরোহী রেজাউল ইসলাম আহত হয়েছে। তাদের দু’জনের বাড়ি জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নে। জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে আন্দুলবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে ব্যবসায়ীক কাজে উথলী যাচ্ছিলেন শাহিন ও রেজাউল। পথিমধ্যে সন্তোষপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আশা একটি দ্রতগামী ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-৬৬০) মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাহিন ও রেজাউল। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শাহিন। গুরুতর আহত অবস্থায় আরোহী রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এঘটনায় জীবননগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী