দামুড়হুদা আফিস: দামুড়হুদায় দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধনে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে দামুড়হুদার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর দুই স্কুল ছাত্রী দেশ ভাটার ইট ভর্তি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার সময় এই দূর্ঘটনা ঘটে। জানাযায়, গতকাল শুক্রবার সকালে দামুড়হুদার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী উপজেলার পাটাচোরা গ্রামের নুরহোসেনের মেয়ে হাচিনা (১৫)ও একই গ্রামের মগরেব আলির মেয়ে মীম(১৫) দুর্নীতিদমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন ও আলোচনা সভায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথেমধ্যে দামুড়হুদা ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দামুড়হুদা দেশ ভাটার ইট ভর্তি ট্রাক্টর যাত্রী বোঝায় পাখীভানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পার্শবর্তী লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা বর্তমানে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তাদের দু'পায়ের হাটুতে ও বুকে আঘাত হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে। ঘাতক ট্রাক্টরটি দামুড়হুদা মডেল থানা পুলিশ আটক করলেও পরে তা অজানা কারনে ছেড়ে দেওয়া হয়েছে বলে আনেকেই ধারণা করছেন। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) জিহাদ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে কেউ কোন অভিযোগ না করায় ইট ভর্তি ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কেই কোন অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতাম।
সমীকরণ প্রতিবেদন