মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদরের সড়াবাড়িয়ায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মা মেয়ে জখম

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গা সদরের সড়াবাড়িয়ায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মা মেয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামে টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মা মেয়ে গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলো সড়াবাড়িয়া গ্রামের মাদ্রাসাপাড়ার প্রবাসী সাইদুলের স্ত্রী সুফিয়া খাতুন (৩০) ও তার মেয়ে সড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী সপ্না খাতুন (১৪)। মা ও মেয়ে দু’জনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। জানা গেছে, একই গ্রামের ইলা বক্সের ছেলে সাইদুর গত চার বছর আগে ওমানে যায়। প্রতিবেশী আবুল কাশেমের ছেলে জাবের ও ইকবাল মন্ডলের ছেলে টুনুকে ওমানে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে ১লাখ টাকা নেয় সাইদুল। কিন্তু ওমানে না নিয়ে গেলে জাবের ও টুনু তাদের টাকা ফেরত চাই। টাকা ফেরত না পেয়ে উত্তেজিত হয়ে তারা মা ও মেয়ে কুপিয়ে জখম করে বলে অভিযোগ উঠেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী