মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত পুরুষের পাশাপাশি নারীদের সমঅধিকার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত   পুরুষের পাশাপাশি নারীদের সমঅধিকার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে

`Chuadanaসমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়, ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।`asss` ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ব্যবস্থাপনায় একটি র‌্যালী বের হয়। নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের নেতৃত্বে র‌্যালীতে আরো অংশ নেন কর্মকর্তা সোনিয়া জেসমিনসহ গ্রামীণ নারীরা। র‌্যালী শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। `meherpurবিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেব প্রসাদ পাল, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা মহিলা লীগের সভানেত্রী শেফালী খাতুন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার উম্মে সালমা আক্তারের সঞ্চালনায় সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন`chuadangar-damurhuda-pictur-(02)-08-03-17` নারী, শিশু ও মানবাধিকার কর্মী নুঝাত পারভীন, এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, আকাংখা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহীনা সুলতানা মিলি, ব্রাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম। এদিকে, চুয়াডাঙ্গা পৌরসভার তত্বাবধানে বাংলাদেশ সরকার, এডিবি এবং ওএফআইডি অর্থায়নে চলমান তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের সহযোগীতায় জেন্ডার এ্যাকশন প্লান বাস্তবায়নের লক্ষ্যে আন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা চত্বর হতে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা চত্বর এসে সমাপ্ত হয়। বর্ণ্যাঢ্য `20170308_110214`র‌্যালীতে নেতৃত্ব দেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। র‌্যালী শেষে পৌরসভা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, উচ্চমান সহকারী মোয়াজ্জেম হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর কামরুল ইসলামসহ আরো অনেকে। র‌্যালীতে অংশগ্রহণ করে- সূর্যের হাসি ক্লিনিক চুয়াডাঙ্গা’র সকল সদস্য, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রী ও ব্যান্ড দল, পৌরসভার প্রতিটি ওয়ার্ড হতে নারী প্রতিনিধি দল, প্রকল্পের স্থানীয় প্রতিনিধি, পৌরসভার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। র‌্যালী সঞ্চালনে ছিলেন-নার্গিস জাহান। আলমডাঙ্গা অফিস জানিয়েছে,  আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাতের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা কৃষি অফিসার এ,কে,এম হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হোসনে আরা খাতুন, সুফিয়া খাতুন, বিলকিস পারভীন, রোজিনা খাতুন, ময়না খাতুন, সাহিদা খাতুন, সাবানা খাতুন আফরোজা খাতুন প্রমূখ। সার্বিক দায়িত্বে ছিলেন মহিলা অধিদপ্তর অফিস সহকারি হুসনে আরা পারভীন।`17190800_1253136401408006_8397858510322580085_n` দামুড়হুদা অফিস জানিয়েছে,  নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব কর্মে নতুনমাত্রা, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এই মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই নারী দিবসে নারীদের উপস্থিতি ছিলো খুবই কম। এ উপলক্ষে স্কুলের ছাত্রীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। এরপর একই স্থানে দাড়িয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহা,নতিপোতা ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ। মেহেরপুর অফিস জানিয়েছে, `নারী-পুরুষ সমতার উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা` এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মেহেরপুরে র‌্যালী ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে  দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে সহকারী কমিশনার আরিফ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম, জেলা পার্সপোট অফিসের উপ-পরিচালক বশির আহাম্মেদ, এলজিইডি’র সহকারী প্রকৌশলী রাকিব হোসেন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা ,মেহেরপুর জেনারেল হাসপাতালের প্রতিনিধি ডা. রোমেনা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেনসহ বিভিন্ন সরকারি ও এনজিও প্রতিষ্ঠানের মহিলারা উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মেহেরপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আন্তর্জাতিক নারী দিবস পালন করে । অন্যদিকে, ব্র্যাকের সমাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহায়তায় আমদহ্ ইউনিয়নের পল্লী সমাজের নারী সদস্যরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আমদহ ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আমদহ ইউনিয়ন পরিষদের সচিব শাহাদত হোসেন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফা খাতুন, আজিজুল হক, পল্লী সমাজের নারী সদস্যবৃন্দ এবং সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সংগঠক মনোয়ারা খাতুন উপস্থিত ছিলেন। মুজিবনগর অফিস জানিয়েছে, ‘নারী-পুরুষ সমতার উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উৎযাপন উপলক্ষে মুজিবনগরে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সকাল সাড়ে দশটার সময় র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলোনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভা অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমি রুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম, ইউএনও হেমায়েত উদ্দীন, কৃষি অফিসার  মোফাক্খারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাক ম্যানেজার, খান ফাউন্ডেশনের সমন্বয়কারী, সিডিপি কর্মকর্তা, সু-শান্তা সংস্থার নির্বাহী পরিচালক, ডরপ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মাতৃত্বভাতা ভোগী, সপ্ন প্যাকেজ মায়েরা, ভিজিডি উপকার ভোগী, সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এনজিও সদস্য বৃন্দ প্রমুখ। ঝিনাইদহ অফিস জানিয়েছে,  আমাদের ঝিনাইদহ অফিস জানায়, `নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা` এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম, রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। বক্তারা, নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আহ্বান জানান



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী