
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বৈষম্যমূলক ও অসম্মানজনক মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে এবং সম্মানী ভাতা বৃদ্ধি সহ ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর পৌরসভায় পৌর কাউন্সিলরগন অনির্দিষ্টকালের জন্য একযোগে তাদের কর্মকান্ড বয়কট ও কলম বিরতি পালন করেছে। এ লক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াাডঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর পৌরসভার প্রধান ফটকে দাড়িয়ে পৌর কাউন্সিলরবৃন্দ অনির্দিষ্টকালের জন্য অফিস বয়কট ও কলম বিরতির ঘোষণা দেন। কাউন্সিলরদের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম মনি জানান, ¯’ানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক ও অসম্মানজনক মাসিক ভাতা বৃদ্ধির প্রতিবাদে ও প্রস্তাবিত আট দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের পৌর সভা বয়কট ও কলম বিরতি পালন করছে কাউন্সিলর বৃন্দ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-১ রবিউল হক সুমন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্য ও অসম্মানজনক মাসিক সম্মানী বৃদ্ধি ও ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে তারা এ কলম বিরতি পালন করছেন। তিনি আরও জানান, স্থানীয় সরকার শক্তিশালী করতে হলে তাদের প্রস্তাবিত ৮ দফা দাবী মানতে হবে। আগামী দিনের কর্মসূচী ঘোষণা সম্পর্কে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে যদি তাদের দাবী পূরণ না হয় তাহলে আজ বুধবার থেকে পৌরসভা বয়কট করবেন এবং কোনো প্রকার অফিসিয়াল কাগজপত্রে স্বাক্ষর করবেন না এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবেন। এছাড়াও, চুয়াডাঙ্গা, জীবননগর ও আলমডাঙ্গা পৌর কাউন্সিলরবৃন্দ একই সময়ে পৌর অফিস বয়কট ও কলম বিরতির ঘোষনা দিয়েছেন।
সমীকরণ প্রতিবেদন