মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সারাদেশে হরতাল-অবরোধের সময় ৪২ জন মারা যাওয়ার ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০১৭ ইং
সারাদেশে হরতাল-অবরোধের সময় ৪২ জন মারা যাওয়ার ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

সমীকরণ ডেস্ক: সারাদেশে হরতাল-অবরোধের সময় ৪২ জন মারা যাওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহিতার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শাহবাগ থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন। খালেদা জিয়ার সঙ্গে আরো তিনজনের বিরুদ্ধে একই নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামি হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহমেদ, তৎকালীন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। বাদীপক্ষের আইনজীবী জামাল হোসেন নয়ন জানান, আগামী ১৪ মার্চের মধ্যে এ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ১৫ বার সময় নিয়েছে পুলিশ। মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী