নিজস্ব প্রতিবেদক: অসাস্প্রদায়িক চেতনা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, কনসার্ট, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বঙ্গবন্ধু ভবনসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দিবসটির কর্মসূচি শুরু করে। সকাল ৭টায় আওয়ামী লীগ নেতারা ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবস পালনের সূচনা করা হয়। বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়াও বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সহ সভাপতি এ্যাড. মোল্লা আব্দুর রশিদ, খুস্তার জামিল, নাসির উদ্দীন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, লিটু বিশ্বাস, এড. আব্দুল মালেক, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পলি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. বাশার, এ্যাড. বেলাল, চুয়াডাঙ্গা পৌর আ’লীগের সভাপতি জহুরুল ইসলাম জোঃ, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফীন আলম রনজু, যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, রেজাউল করিম, যুবলীগ নেতা ফটিক, শহীদুল, ফিট্টু, টিপু, ইকবাল, আরিফ, হাপু, মিলু, লেবু, বিপ্লব। এছাড়াও অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোঃ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শাহাবুল, ছাত্রলীগ নেতা খালিদ, অয়ন হাসান জোঃ, জীম, শিমুল লস্কর, রানা, মোমিন, শাওন, ফিরোজ, রিগান, সোহেল, আকাশ, বরকত জোঃ, কলেজ ছাত্রলীগ নেতা জুয়েল, ইসরাফিল, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম কাবা, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের জেলা আহ্বায়ক গরীব রুহানি মাসুদুর রহমান মাছুম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলাম রানা প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, নানা আয়োজনে আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকালে দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত । সকালে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য আবু মুসা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা সহসভাপতি প্রশান্ত অধিকারী, পৌর আওয়ামীলীগের সম্পাদক সিরাজুল ইসলাম,বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি সম্পাদক সম্পাদক ইন্দ্রজিৎ শর্মা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা ডা. আনিসুজ্জামান, ইকরামুল হক, জুলু মিয়া, মিঠু, যুবলীগ নেতা জামজামী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোল্লা জাফরউল্লাহ, সাইফুর রহমান পিন্টু, সৈকত, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সম্পাদক নাহিদ হাসান তমাল, ছাত্রলীগ নেতা বাদশা প্রমুখ। বিকালে আওয়ামীলীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনাসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আহসান মৃধা, উপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদার আলী, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, আব্দুল্লাহ আল হোসাইন বাদসা, নাহিদ হোসেন তমাল প্রমুখ। দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে দর্শনায় ৭মার্চ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দর্শনা পৌর আওয়ামীলীগের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম। ৭মার্চে ঘটনাবলী নিয়ে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের যুম্ম-সাধারণ সম্পাদক ও পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, মোমিনুল ইসলাম, মোশারফ হোসেন,যুবলীগ নেতা শেখ আসলাম তোতা ও আব্দুল হান্নান ছোট, দর্শনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পাভেজ ও সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা প্রভাত আলম। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছে বিভিন্ন সংগঠন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এর পরে জেলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একে একে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত জয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেলের নেতৃত্বে শহীদ রেজাউল চত্তর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের কলেজ মোড় প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, সদর থানা ছাত্রলীগের সভাপতি আনন্দ ও সাধারন সম্পাদক রাজন মালিথা, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম প্রমুখ। জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের সকল নেতা-কর্মীরাসহ ছাত্র-ছাত্রীরা মিছিলে অংশ নেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুরে বিশেষ আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম খোকন, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম মাস্টার প্রমূখ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান, জেলা ছাত্রলীলের সভাপতি বারিকুল ইসলাম লিজন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল, বারাদি ইউনিট আওয়ামীলীগের সভাপতি শামীম ফেরদৌস, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন ও সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শ্বাশত নিপ্পন। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচী পালন করছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগে কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনটির কর্মসূচী। সেখান থেকে একটি শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয় এবং রাতে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমীকরণ প্রতিবেদন