মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুরে তারেক রহমানের ১১ তম কারাবন্দী দিবস পালিত

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুরে তারেক রহমানের ১১ তম কারাবন্দী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস পালিত হয়েছে। কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ও তার অঙ্গসংগঠন। আমাদের শহর প্রতিনিধি, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল ৭ই মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশের ভবিষ্যৎ, তারুন্যের অহংকার, সুন্দর আগামীর স্বপ্নদ্রষ্টা ও দেশ নায়ক তারেক রহমানের ১১তম কারাবন্দী দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় রজব আলী সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপি এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটি সদস্য সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক আবু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের উপর যে নির্যাতন, অত্যাচার করে আগামী দিনের বিএনপি নেতৃত্বকে ধ্বংস করতে চেয়েছিল বর্তমান বিনা ভোটের সরকার। কিন্তু বাংলাদেশের মানুষের ভালবাসায় তিনি আজ সকলের কাছে প্রিয় নেতা এবং সকলের হৃদয়ের মধ্যমনি হিসেবে পরিচিত হয়েছেন। তিনি আরো বলেন যে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির রাজপথের লড়াকু সৈনিক শরিফুজ্জামান শরীফের নেতৃত্বে রাজপথে খালেদা জিয়ার আহবানে আন্দোলন, সংগ্রামে সকলকে শরীক হওয়ার আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়ার সহ-সভাপতি রাফিতুল্লা মহলদার, থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাস পিটু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদন আবু রায়হান, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোকারম হোসেন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান লিপ্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, বিএনপি নেতা, বদর উদ্দিন বাদল, আবুল হাসেম, বজলুর রহমান বজলু, শাহা আলম আরো উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুল হক বিষু, রেজাউল ইসলাম সৌদি, আব্দুল হান্নান, মাসুদ রানা আপেল, ইমরুল হাসান ফটিক, মো: তুহিন, জেলা তরুনদলের আহবায়ক মাবুদ সরকার, কাজল, জেলা ছাত্রদল নেতা আরিফ আহাম্মেদ শিপ্লব, জেলা ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সাহাবুদ্দিন। আরো উপস্থিত ছিলেন শাহাজালাল, রবিউল ইসলাম রবিন, লিমন হোসেন, দুর্জয় সাহা, শান্ত আলী, মুন্না আজিজ, মিশন রহমান, ইমন শেখ, নাফিজ হাসান প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ সেলিমুল হাবিব সেলিম। অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদ মো: রাজীব খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ জতীয়তাবাদীদল বিএনপি সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস ছিল গতকাল। কারাবন্দি দিবসে চুয়াডাঙ্গা জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান করে। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড. এমএম শাহাজাহান মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপিআহবায়ক মুহা: অহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হাসিনার ষড়যন্ত্র মঈনুদ্দিন মোবারুদ্দিনের নেতৃত্বে তারেবক রহমানকে হত্যার উদ্দেশ্যে নির্মম ও অমানবিক নির্যাতন করাা হয। এদেশের মানুষের দোয়া ও মহান রাব্বুল আল. আমিনের ইচ্ছায় তিনি বেচে যান। কিন্তু তাহার মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়। তাই বলব শুধু তারেক রহমানের মেরুদন্ড ভাঙ্গা হয়নি মেরুদন্ড ভাঙ্গা হয়েছে এদেশের মানুষের ডাতে এদেশের মানুষ মাজা সোজা করে দাড়াতে না পারে। তারেক রহমান সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে  এদেশের  মানুষের মুখে হাসি ফোটাতে বাংলার মাটিতে ফিরে আসবেই ইনশাল্লাহ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপি সভাপতি আওরঙ্গ জেব বেল্টু, সিনিয়র সহ-সভাপতি ইন্তাজ আলী, জেলা আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হেদায়েত উল্লাহ আসলাম, আইনজীবী পরিষদের নেতা এ্যাড. হুসাইন কবীর মামুন, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হারুনার রশিদ, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মাহাবুব আহবায়ক হাফেজ আনোয়ার, আলোকদিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একরামুলসহ বিএনপি যুবদল ছাত্রদলসহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: শাহাজাহান খান এবং দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। আমাদের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, সাবেক যুগ্ম সম্পাদক এম,এ,কে খায়রুল বাশার, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু,বিএনপি নেতা আঃ রহিম প্রমুখ। মাসুদ অরুন তার বক্তব্যে বলেন সরকারের গুম,খুন, মিথ্যা মামলা হয়রানীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গনতন্ত্র পুন:উদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী