মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া স্বরস্বতী খালের একাংশ পূনঃখননের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করেন। খাল পূণঃখনন উদ্বোধন অনুষ্ঠানে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি দুই দুই বার নির্বাচিত চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, মেহেরপুর জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য শাহীন উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মেসবাউল হক, মুজিবনগর উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা প্রকৌশলী রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান। তিন হাজার ৩৫০৭.০৫ ঘনমিটার খাল খনন করার জন্য ব্যায় ধরা হয়েছে ৫লাখ টাকা। আগামী ৯ মার্চ ২০১৭ খাল খনন শুরু হয়ে শেষ হবে ৩১ মার্চ ২০১৮। খালটি খনন করা ৫জন মহিলা ও ৫ জন পুরুষ সুফল ভোগ করবে।
সমীকরণ প্রতিবেদন