মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হলো চুয়াডাঙ্গায় কারা সপ্তাহ এমপি-মেয়রের সাথে আ.লীগ-বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণ : সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০১৭ ইং
সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হলো চুয়াডাঙ্গায় কারা সপ্তাহ এমপি-মেয়রের সাথে আ.লীগ-বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণ : সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা কারাগারে কারা সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি উদ্বোধনের মধ্য দিয়ে গতকাল শনিবার কারা সপ্তাহ’র সমাপ্তি হয়। বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে কারা সপ্তাহ’র সমাপ্তি করে চুয়াডাঙ্গা জেলা কারাগার। সমাপনী দিনে জনপ্রতিনিধি, রাজনীতিক এবং আমন্ত্রিত সূধীজনের অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করা হয়। সমাপনী দিনে কারাগারের প্রধান ফটকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কারা সপ্তাহ’র আনুষ্ঠিকতা সম্পন্ন করা হয়। ‘রাখিবো নিরাপদ, দেখাবো আলোর পথ’ – এ মন্ত্রে দীক্ষিত হয়ে গত ২৫ ফেব্রুয়ারি কারা সপ্তাহ’র উদ্বোধন করে চুয়াডাঙ্গা জেলা কারাগার। গতকাল শনিবার এ সপ্তাহ’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। কারা সপ্তাহ’র সমাপনী দিনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং আমন্ত্রিত সূধীজনের অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলামের আমন্ত্রণে এতে অংশ নেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, ২ আসনের সাংসদের সহোদর আওয়ামী লীগ নেতা আলী মনসুর বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদল একাংশের আহ্বায়ক খালিদ মাহামুদ মিল্টন, সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, থানা যুবদল নেতা মাহবুবুল হক প্রমূখ। চুয়াডাঙ্গা জেলা কারাগারের প্রধান ফটকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কন্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত’র সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন করেন কণ্ঠশিল্পী রিপা, সাগর বাউল, শান্তাসহ শিল্পীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী