মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাতদিনে ২৫৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর আত্মসমর্পণ

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় সাতদিনে ২৫৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত গ্রামের আরো ২৭ জনসহ গত এক সপ্তাহে ২৫৩ জন মাদক সেবী ব্যবসায়ীর আত্মসমর্পণ। গতকাল সোমবার বিকালে জীবননগর উপজেলার গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা এই আত্মসমর্পণে নাম লেখায়। চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলঅয়েত হোসেন রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপপ্তিতে বলায় হয়, জেলা থেকে সকল প্রকার মাদক ব্যবসা বন্ধ এবং বিপদগামী যুবসমাজ এবং ব্যবসায়ারা অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসার আহব্বান জানালে অনেকে পুলিশের আহব্বানে সাড়া দিয়েছে। গত এক সপ্তাহে মোট ২শ’৫৩ জন বিভিন্ন বয়সের নারী ও পুরষ মাদক বিক্রেতা ও মাদক সেবী আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের মাদকবিরোধী সাড়াশি অভিযান পরিচালনা করে গত ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত মাদক সেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণের পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালান সংক্রান্ত ৭০ টি মামলায় ১০৮জনকে গ্রেফতার করা হয়। ৭৬ জন মাদক সেবীকে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। পুলিশ আইনের ৩৪ ধারায় ৮২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এসব মামলায় ব্যাপক পারমানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী