নিজস্ব প্রতিবেদক: `পাসপোর্ট নাগরিক অধিকার নি:স্বার্থ সেবাই অঙ্গীকার` স্লোগানে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে পাসপোর্ট সেবা সপ্তাহ’র উদ্বোধন হয়েছে। আমাদের মহর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গায় পাসপোর্ট সেবা সপ্তাহ্র উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয় পরিদর্শন শেষে শ্বেত কপোত অবমুক্ত করণ ও ফিতা কেটে জেলা প্রশাসক `পাসপোর্ট সেবা সপ্তাহ`র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নিরবছিন্ন সেবা প্রদান করায় জেলা প্রশাসক পাসপোর্ট অফিসের দু-জন কর্মচারীকে স্বারক সম্মাননা ও সনদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এস এম এ সানী, চুয়াডাঙ্গা শিল্প বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও-১ সুলেমান হক মোল্লা, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আসলাম হোসেন, ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম,চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা,জেলা পরিষদের নব নির্বাচিত মহিলা সদস্য নুরুন্নাহার কাকুলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এসএমএ সানী। আমাদের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রবিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বশির আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেছবাহুল হক সহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এসময় পাসপোর্ট-এর জন্য আবেদনপত্র জমা দিতে আসা ও পাসপোর্ট প্রাপ্তিদের অফিস চত্বরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাসপোর্ট সেবা সপ্তাহ চলবে ২৬ থেকে ০৪ মার্চ পর্ষন্ত। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ, আলপিন নাহার, ম্যানেজার এসকে ইমরান হোসেন ও মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। রোববার থেকে শুরু হওয়া এ পাসপোর্ট সেবা সপ্তাহ চলবে সপ্তাহ ব্যাপী। পসপোর্ট গ্রহীতাদের নির্বিঘেœ ও হয়রানী মুক্ত পরিবেশে সেবা গ্রহনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
সমীকরণ প্রতিবেদন