মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গতকালের সিদ্ধান্তহীন বৈঠকে পর আজ আবার বৈঠকে বসবেন কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ চুয়াডাঙ্গাসহ ১০ জেলায় ৬ষ্ঠ দিনের পরিবহন ধর্মঘট অব্যাহত : চাপ বেড়েছে রেলযোগাযোগ

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০১৭ ইং
গতকালের সিদ্ধান্তহীন বৈঠকে পর আজ আবার বৈঠকে বসবেন কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ চুয়াডাঙ্গাসহ ১০ জেলায়  ৬ষ্ঠ  দিনের পরিবহন ধর্মঘট অব্যাহত : চাপ বেড়েছে রেলযোগাযোগ

এমএ মামুন: ঢাকার প্রধান কার্য়ালয়ে সারা বাংলাদেশের শ্রমিক নেতাদের জরুরী কেন্দ্রীয় সভা থেকে নতুন কোনো আন্দোলনের সিদ্ধান্ত হয়নি। আজ সোমবার বিকাল তিনটায় আবারো বৈঠকে বসবে শ্রমিক নেতৃবৃন্দ। এদিকে ধর্মঘটের কারণে  চুয়াডাঙ্গা জেলাসহ দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের দশ জেলা এখন দেশের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে লাগাতার গত ৫ দিনের পরিবহন ধর্মঘটে যাত্রী ভোগান্তি চরম আকার ধারন করেছে। চাপ বেড়েছে যোগাযোগ ক্ষেত্রে। এছাড়া ব্যবসাসহ সকল জনগুরুত্বপূর্ণ কর্ম ক্ষেত্রে দেখা দিয়ে বিবিধ সমস্যা। দূরপাল্লা ও অভ্যান্তরীণ রুটে বাস-ট্রাকসহ সব ধরনের যানচলাচল বন্ধ থাকার ফলে যাত্রী সাধারনকে ট্রেনের পাশাপাশি নসিমন, করিমন, ইজিবাইকের উপর ভরসা করতে হচ্ছে। তবে নসিমন করিমনসহ ৩ চাকার যান চলাচলে বিভিন্নভাবে বাধা দেওয়ার ও অভিযোগ উঠেছে ধর্মঘটী কিছু শ্রমিকদের বিরুদ্ধে। এছাড়া এ ধর্মঘটে  দুরের যাত্রীরা পড়েছে সবচেয়ে বেশি বিপাকে।  অন্যান্য দিনের মত গতকাল রবিবারও যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত বাসচালক জামির হোসেনের নি:শর্ত মুক্তির দাবিতে শ্রমিকরা চুয়াডাঙ্গা জেলা শহর সহ উপজেলা শহর গুলোতে খন্ড খন্ড মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু জানান, রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ঢাকার মতিঝিল কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অভ্যন্তরীণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাস চালক জামির হোসেনের কারাদন্ড এবং ধর্মঘটের বিষয়ে আলোচনা হয়। তবে, কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি ঘোষণা করা হয়। আজ সোমবার বিকেল ৩টায় আবারও সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেসময় পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, ও মাগুরা জেলা থেকে কোনো পরিবহন ছাড়েনি। এমনকি অভ্যন্তরীণ রূটগুলোর যানবাহনও বন্ধ রয়েছে। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। তাদের এ দাবির সঙ্গে একমত হয়ে গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীসহ আরো ৬টি জেলায়ও শ্রমিক নেতারা পরিবহন ধর্মঘট পালন করছেন। প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ এলাকার জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এর প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় রোববার ভোর ৬টা থেকে পরিবহন ধর্মঘট আহ্বান করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী