দর্শনা অফিস: দর্শনায় আস্থা সামাজিক উন্ন্য়ন সংস্থার উদ্যোগে বাংলা ভাষা আমার স্বাধীনতা অমর একুশে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় দর্শনা বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, দর্শনা ডি এস মাদ্রাসার অধ্যক্ষ শফিউদ্দিন মোল্লা, জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, দর্শনা শান্তিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শিক্ষিকা শেফালী খাতুন, সুর্পনা রানী, সুবর্না দাস, আইরিন সুলতানা, মজিবর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দর্শনা ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের মধ্যে আস্থা সামাজিক উন্নয়ন সংস্থার সৌজন্যে ২০টি প্রশ্নের একটি কুইজ প্রতিযোগিতা ছাড়া হয়। গতকাল দর্শনা বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল নওশীন নাফি, দ্বিতীয় হয়েছে পশ্চিম রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র আকাশ উজ্জামান, তৃতীয় হয়েছেন কেরু উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী নুসরাত সুলতানা ইভা। লটারীর মাধ্যমে উক্ত ছাত্র/ছাত্রীদেরকে নির্বাচিত করা হয়। এছাড়াও সকল প্রতিযোগিদের মধ্যে শান্তনা পুরস্কার দেওয়া হয়।
সমীকরণ প্রতিবেদন