মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারী কলেজেই চাকরিজীবনের শুরু থেকে সমাপ্ত প্রধান সহকারী মোহাম্মদ আলীর অবসরগ্রহণ

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৭ ইং
চুয়াডাঙ্গা সরকারী কলেজেই চাকরিজীবনের শুরু থেকে সমাপ্ত প্রধান সহকারী মোহাম্মদ আলীর অবসরগ্রহণ

`Uzzal

চুয়াডাঙ্গা সরকারী কলেজেই চাকরিজীবনের শুরু থেকে সমাপ্ত প্রধান সহকারী মোহাম্মদ আলীর অবসরগ্রহণ নিজস্ব প্রতিবেদক: অবসরে গেলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের প্রধান সহকারী মোহাম্মদ আলী। গতকাল সোমবার দুপুরে কলেজের ৬ নং কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দেয় কলেজ কর্তৃপক্ষ। মো. আনছার আলী ওরফে মোহাম্মদ আলী চুয়াডাঙ্গা সরকারী কলেজ থেকে চাকরি জীবনের শুরু করে এই কলেজ থেকেই চাকরির সমাপ্ত ঘটান। ১৯৭৯ সালে সরকারী কর্মচারী হিসেবে যোগদান করে চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারি শেষ কর্মদিবসের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৪১ বছর একই কলেজে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর কাজ কর্মের প্রশংসা করে তাঁর অনুপস্থিতি অনূভব করতে হবে বলে জানান কলেজের শিক্ষক-কর্মচারীরা। চুয়াডাঙ্গা সরকারী কলেজের ৬ নং কক্ষে গতকাল সোমবার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ প্রামাণিক, সহযোগী অধ্যাপক খন্দকার রোকনুজ্জামান, আতিয়ার রহমান, মনিরুজ্জামান, রিজাউল হক, শেখ মো. আব্দুল জব্বার, সহকারী অধ্যাপক রুহুল আমিন, দেলোয়ার হোসেনসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এসময় কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারীবৃন্দ বিদায়ী প্রধান সহকারী মোহাম্মদ আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করে। একই অনুষ্ঠানে অবসরে থাকা কলেজের অফিস সহায়ক সিরাজুল ইসলামকেও বিদায় সংবর্ধনা দেয়া হয়। চুয়াডাঙ্গা সরকারী কলেজের প্রধান সহকারী পৌর এলাকার শান্তিপাড়ার মো. আনছার আলী চাকরি জীবনের সমাপ্ত করেছেন। তিনি মোহাম্মদ্দ আলী নামেই বেশ সুপরিচিত। তিনি চ্যানেল নাইন’র চুয়াডাঙ্গা প্রতিনিধি, দৈনিক সময়ের সমীকরণ’র স্টাফ রিপোর্টার উজ্জ্বল মাসুদ এবং আব্দুল্লাহ আল মামুনের পিতা। মোহাম্মদ আলী ১৯৭৭ সালের ২২ জুলাই তৎকালীন বেসরকারী কলেজে বেসরকারী কর্মচারী হিসেবে যোগদান করেন। ১৯৭৯ সালের ৭ মে কলেজ সরকারী হওয়ার পর দক্ষ বেয়ারার পদে সরকারী কর্মচারী হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সালের ২৯ আগস্ট পদোন্নতি পেয়ে অফিস সহকারী হন। ২০০৭ সালের ৩০ মে আবারও পদোন্নতি পেয়ে হিসাব রক্ষক হিসেবে যোগদান করেন। এরপর সর্বশেষ ২০১০ সালের ১ সেপ্টে¤॥^র ভারপ্রাপ্ত প্রধান সহকারী (হেড ক্লার্ক) হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৭ সাল থেকে ২০১৭ অবধি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী