চুয়াডাঙ্গা শহর সিসি ক্যামেরার আওতায় আনার প্রকল্পের উদ্ভোধন করলেন
আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক এসপি বেলায়েত হোসেন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে গোটা শহরকে নিরাপদ ও নৈরাজ্য মুক্ত রাখতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রকল্পটি বাস্তবায়নের পথে আরো একধাপ এগিয়ে গেল সোমবার। এদিন সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুমে বাটন টিপে পুলিশ সুপারের কার্যালয় থেকে কোর্ট মোড়-শহীদ হাসান চত্বর হয়ে শহীদ আবুল কাশেম সড়ক ধরে ঝিনাইদহ বাসষ্ট্যান্ড পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আনার প্রকল্পটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান শিল্পপতি সিঙ্গাপুর প্রবাসী সাহিদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাহেদুজ্জামান টরিক ও জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। এরপর প্রকল্পের সার্বিক সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। এসময় সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাবলু, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলার ৪ থানার ওসি, ডিবি’র ওসি কামরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা এবং সিঙ্গাপুর প্রবাসী সাহেদুজ্জামান টরিকের আর্থিক সহায়তায় পুলিশ সুপারের কার্যালয় থেকে কোর্টমোড় হয়ে ঝিনাইদহ বাসষ্ট্যান্ড পর্যন্ত সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর পূর্বে চুয়াডাঙ্গার পৌরসভা ও রাফিদ গ্রুপের সহায়তায় চুয়াডাঙ্গা শহরে এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ বাস্তবান করা হয়।
সমীকরণ প্রতিবেদন