মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা নূরনগরের যুবককে কুপিয়ে জখম : হাসপাতালে ভর্তি

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০১৭ ইং
চুয়াডাঙ্গা নূরনগরের যুবককে কুপিয়ে জখম : হাসপাতালে ভর্তি

`OK......

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নূরনগর মোড়ে ইমরান নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে নূরনগর মোড়ে তাকে কুপিয়ে জখম করে বেলগাছী এলাকার অমিত।গুরুতর জখম অবস্থায় ইমরানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও দুই পক্ষের মিমাংসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর মাঝেরপাড়ার শফিউদ্দীন বিশ্বাসের ছেলে ইমরান হোসেন (২৫) কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে নূরনগর মোড়ে আগে থেকে ওঁত পেতে থাকা বেলগাছী এলাকার আকালের ছেলে অমিত তাকে ক্ষুর ও ডাশা দিয়ে কুপিয়ে জখম করে। তবে জখম ইমরান জানিয়েছেন নূরনগর এলাকার মৃত হাশেম বিশ্বাসের ছেলে আলাউদ্দীন তাকে জাপটে ধরে রাখে এবং অমিত কুপিয়ে জখম করে। গুরুতর জখম অবস্থায় ইমরানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, পিঠ ও হাতে জখম হয়েছে। পরে তার অভিযোগের ভিত্তিতে আলাউদ্দীনকে আটক করে সদর থানা পুলিশ। পরে গতকাল রাতে দুই পক্ষের মিমাংসা হলে আলাউদ্দীনকে ছেড়ে দেয়া হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী