মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০১৭ ইং
দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত

`Chuadangaদামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা আজিজুর রহমানকে সাময়িকভাবে সরখাস্ত করা হয়েছে। সোমবার বেলা ২ টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলমকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালের স্থানীয় সরকার শাখা থেকে উপ-পরিচালক (উপসচিব) আনজুমান আরা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম পত্রের প্রাপ্তি স্বীকার করে জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখে উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়রম্যান জনাব আজিজুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত দামুড়হুদা মডেল থানার মামলা নং ১৯, তারিখ ১৭/০৯/১৪, জিআর ৩০৮/২০১৪ অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহিত হয়েছে। আদালতে অভিযোগপত্র গৃহিত হওয়ায় তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি মর্মে সরকার মনে করে। সেহেতু, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩ খ(১) ধারা অনুসারে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। নির্বাহী অফিসার আরো জানান, সোমবার বেলা ২টার দিকে পত্র পেয়ে আমি উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে পত্র প্রেরণ করেছি। পত্রটা উপজেলা চেয়ারম্যান গ্রহণ করার পর প্রজ্ঞাপনটি কার্যকর হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী