বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার সুবুলপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মানের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৭ ইং
দামুড়হুদার সুবুলপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর স্কুলপাড়ায় মহামান্য আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে। জানা গেছে, ভিটা জমিকে কেন্দ্র করে সুবুলপুর গ্রামের সেকারুদ্দীনের ছেলে রাজ্জাক বাদি হয়ে ছতর আলীর ৩ ছেলে ছন্টু, ঝন্টু ও মেগার নামে মাহামান্য আদালতে চলতি মাসে মামল করলে আদালত ১৪৪ ধারা জারি করে। যার পরিপেক্ষিতে দামুড়হুদা মডেল থানা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দু’পক্ষকে আদেশ দেয়। সরেজমিনে গিয়ে দেখা যায় ছন্টু আদালতের আদেশ অমান্য করে পাকাঘর নির্মান করতে শুরু করে। এদিকে বাদি পক্ষ দামুড়হুদা মডেল থানায় বিষয়টি জানালে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ঘর তৈরীর কাজ বন্ধ করে দেয় কিন্তু পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে আবার কাজ শুরু করে দেয়। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফখরুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।



কমেন্ট বক্স
notebook

অধ্যক্ষ আবু নাসির ও সভাপতি ইউসুফ সিন্ডিকেটের পাহাড়সম অনিয়ম