মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ স্বর্ণ ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০১৭ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ স্বর্ণ ব্যবসায়ীকে জরিমানা

`20170130_162954`

আলমডাঙ্গা অফিস: গতকাল বিকাল ৪টার দিকে আলমডাঙ্গার সোনা পোট্টিতে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকার কারনে ৪ জন স্বর্ণ ব্যবসায়ী ও ১ জন হার্ডওয়ার ব্যবসায়ীর কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জানা যায়, গতকাল চুয়াডাঙ্গা জেলার এনডিসি তরিকুল ইসলাম আলমডাঙ্গার সোনাপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্স না থাকার কারনে হার্ডওয়ার ব্যাবসায়ী তোফাজ্জেল হোসেনের ২ হাজার টাকা, মিতা জুয়েলার্সের অসিম কুমারকে ১ হাজার টাকা, পার্বতী জুয়েলার্স স্টোরের গৌতম কুমারকে ২ হাজার টাকা, ঈশা জুয়েলান্সের জয়নাল আবেদীনকে ২ হাজার টাকা এবং সুমন জুয়েলার্সের মালিককের কাছ থেকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। এনডিসি তরিকুল ইসলাম অন্যান্য দোকানীদের জরুরী ভিত্তিতে লাইসেন্স নবায়ন করার নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, পেসকার নাজমুল হকসহ সঙ্গীয় ফোর্স।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা