মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশের জেলা শহরে পৌরসভার কাউন্সিলরদের সম্মানীভাতা বৃদ্ধিসহ আট দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশের জেলা শহরে পৌরসভার কাউন্সিলরদের সম্মানীভাতা বৃদ্ধিসহ আট দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

`Chuadanga

নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশের সকল জেলা শহর গুলোতে একযোগে মানববন্ধন কর্মসূচী ও স্বারক লিপি পেশ করেছে পৌর কাউন্সিলররা। গতকাল সোমবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পৌরসভার সামনে শহীদ আবুল কাশেম সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  পৌরসভার কাউন্সিলরদের সম্মানীভাতা বৃদ্ধিসহ আট দফা দাবিতে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার ৪টি পৌর সভার কাউন্সিলররাও মানববন্ধন কর্মসূচি পালন করে। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী এই দাবীর সাথে একাত্মতা ঘোষণা করেন। বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম মালিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সভাপতি চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, কেন্দ্রিয় সদস্য রবিউল হক সুমন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি আয়ুব আলী, আলমডাঙ্গা পৌরসভার  মতিয়ার রহমান, জীবননগর পৌরসভার শোয়েব আহমেদ, আতিয়ার রহমান এবং দর্শনা পৌরসভার রেজাউল হক ও আম্বিয়া খাতুন রাখেন।  মানববন্ধন শেষে কাউন্সিলররা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর  স্মারকলিপি পেশ  করেন। বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের ৮ দফা দাবীর মধ্যে রয়েছে, কাউন্সিলরদের সম্মানীভাতা ক শ্রেণীর কাউন্সিলরদের ২৫ হাজার টাকা, খ শ্রেণীর কাউন্সিলরদের ২০ হজার টাকা এবং গ শ্রেণীর কাউন্সিররদের ১৫ হাজার টাকা করতে হবে। কাউন্সিলরদের সম্মান পদমর্যাদা নির্ধারণ করতে হবে। পৌর পরিষদের সিদান্ধ ছাড়া দেশী-বিদেশী প্রকল্প, কর্মচারী নিয়োগ, টেন্ডার আহবান, হাট-বাজার এবং খাস কর আদায় করা যাবে না। দেশী-বিদেশী যে কোন প্রকল্পে ওয়ার্ডে দেওয়ার অধিকার কাউন্সিলরদের দিতে হবে ও ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরদের কাজের তদারকী ও প্রত্যয়নপত্র দেওয়ার বিধান থাকতে হবে। পৌরসভার টেন্ডার কমিটির সভাপতি কাউন্সিলরদের নিয়োগ দিতে হবে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদান করতে হবে। পৌরসভার নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। পৌর কাউলিরদের জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করতে হবে ও কাউন্সিলরদের দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সভায় বক্তারা অবিলম্বে ৮ দফা দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। তা না হলে আগামি ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে দাবীর পক্ষে মানববন্ধন কর্মসূচীসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে বলে বক্তারা বলেন। এসময় চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র -১ একরামুল হক মুক্তা ও প্যানেল মেয়র-২ মুন্সি রেজাউল করিম খোকন, আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ সদর উদ্দিন ও প্যানেল মেয়র-২ মোহাম্মদ স্বপন, জীবননগর পৌরসভার প্যানেল মেয়র-১ সাইদুর রহমান ও প্যানেল মেয়র -২ আফতাব উদ্দিন, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-১ রবিউল হক সুমন ও প্যানেল মেয়র-২ ফারুক হোসেনসহ চার পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত : গত ১১ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানীভাতা ক শ্রেণীর পৌরসভার ৫ হাজার থেকে বেড়ে ৮ হাজার টাকা , খ শ্রেণীর পৌরসভার ৪ হাজার থেকে বেড়ে ৭ হাজার টাকা এবং গ শ্রেণীর পৌরসভায় ৩ হাজার থেকে বেড়ে ৬ হাজার টাকা ঘোষনা করেছে সরকার। অথচ, জেলা পরিষদের সদস্যদের সম্মানীভাতা করা হয়েছে ৩৫ হাজার টাকা । মেহেরপুর অফিস জানায়েছে, মেহেরপুরে পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ৮দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বেতন বৈষম্য ও অসস্মানজনক মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে ও ৮ দফা দাবি আদায়ের  লক্ষ্যে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে মেহেরপুর শাখা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান। মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও গাংনী পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা অ্যাসোসিয়েশনের আহবায়ক মেহেরপুর পৌর কাউন্সিলর আল মামুন, মনিরুল ইসলম মনি, গাংনী পৌর কাউন্সিলর বদরুল আলম বুদু, সাহিদুল ইসলাম, এনামুল হক, মিজানুর রহমান, আসাল উদ্দীন, আমিনুল ইসলাম, বাবলু আহম্মেদ ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মেহেরপুর ও গাংনী  পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপস্থিত বক্তারা বলেন- পৌর কাউন্সিলরদের সব ধরনের কাজ করতে হয়। অথচ তাদের সম্মানী নিয়ে স্থানীয় সরকার খেলা করছে। অবিলম্বে কাউন্সিলরদের বেতন-ভাতা বৃদ্ধি করে সিটি কর্পোশনের সাথে সমতা আনা হোক। আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ৮ দফা দাবীতে ঝিনাইদহে পৌর কাউন্সিলরদের মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পৌর কাউন্সিলররা। সোমবার সকালে পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীতে অংশ নেয় জেলার ৬টি পৌরসভার কাউন্সিলরা। ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুরের আনোয়ারুল ইসলাম সেন্টু, কালীগঞ্জের আশরাফুল ইসলাম মিঠু, ঝিনাইদহের মহি উদ্দিন, ঝিনাইদহ পৌরসভার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শৈলকুপার কাউন্সিলর আবুল কালাম আজাদ, ঝিনাইদহ পৌরসভার মহিল কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী