মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ভিজে স্কুলের অদূরে এসআই জসিমের সফল অভিযান : মালামাল উদ্ধার যাত্রীবাহী বাস থেকে ভারতীয় শাড়ী থ্রী-পিসসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা ভিজে স্কুলের অদূরে এসআই জসিমের সফল অভিযান : মালামাল উদ্ধার যাত্রীবাহী বাস থেকে ভারতীয় শাড়ী থ্রী-পিসসহ তিনজন আটক

`DSCN4831`শহর প্রতিনিধি: যাত্রীবাহী বাস তল্লাশী করে ভারতীয় শাড়ী, থ্রী-পিসসহ তিনজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল রোববার বিকেলে কোর্ট রোডের ভিজে স্কুলের অদূর থেকে তাদেরকে আটক করা হয়। দর্শনা থেকে চুয়াডাঙ্গা মুখে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ভারতীয় শাড়ী, থ্রী-পিস উদ্ধার করা হয়েছে। আটককৃত সিরাজুল, দেলোয়ার ও ইমরানকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ভিজে সরকারি বিদ্যালয়ের অদূরে অবস্থান নেন। এসময় জীবননগর থেকে চুয়াডাঙ্গা মুখে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় তারা। পুরো বাস তল্লাশী করে বক্স থেকে ৪৭ পিস ভারতীয় শাড়ী এবং ২৯টি থ্রী-পিস উদ্ধার করে। এসময় ওই মালামাল বহনকারী তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকার কালু শেখের ছেলে দেলোয়ার হোসেন (২৩), দর্শনা আজিমপুরের মৃত মজিবর রহমানের ছেলে ইমরান (২০) ও পাবনা জেলার সুজানগর থানার চেলনা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৩৫)। চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, থ্রী-পিসসহ তিনজনকে আটক করে থানায় নিই। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী