মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ শেষ হচ্ছে চুয়াডাঙ্গা ডিজিটাল উদ্ভাবনী মেলা ‘সময়ের সমীকরণ’ স্টলে বিশিষ্টজনেরা

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০১৭ ইং
আজ শেষ হচ্ছে চুয়াডাঙ্গা ডিজিটাল উদ্ভাবনী মেলা ‘সময়ের সমীকরণ’ স্টলে বিশিষ্টজনেরা

`20170127_192327`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ শেষ হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় সাধারণ মানুষসহ বিশিষ্টজনদের ভীড়ও ছিলো চোখে পড়ার মতো। মেলাকে কেন্দ্র করে জেলার সর্বমহলে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রদর্শনী স্টলটি ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে স্টল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। পরিদর্শনকালে তিনি পত্রিকার ভূয়ষী প্রশংসা করে বলেন ডিজিটাল উদ্ভাবনী মেলায় আঞ্চলিক পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ তাদের অনলাইনে নিয়মিত তাৎক্ষনিক সংবাদ মেলার দর্শনার্থীসহ সর্বস্থানে পৌছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। পত্রিকার স্টল আরও পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছূফি উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট দেব প্রসাদ পাল, সাবেক অধ্যক্ষ এসএম ই¯্রাফিল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানসহ মেলায় আগত দর্শনার্থীরা। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধূরী জিপু পত্রিকার স্টল পরিদর্শনকালে বলেন, এত অল্প সময়ে পত্রিকাটি দ্রুত এগিয়ে যাবে সেটা দৈনিক সময়ের সমীকরণ না দেখলে বিশ্বাস করা যাবে না। পত্রিকার প্রধান সম্পাদক নামজুল হক স্বপন, ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফুল ইসলাম শ্যামল, বার্তা সম্পাদক হুসাইন মালিক ও হারুন-উর-রশিদ প্রদর্শনী স্টলটির সার্বিক পরিচালনা করছেন। গতকাল সন্ধ্যায় মেলার মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলায় আগত দর্শনার্থীদের বিনোদন দেওয়া হয়। আজ শেষ হচ্ছে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী