মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার উপজেলার হাউলি ইউনিয়ন ভিক্ষুক মুক্তকরণকল্পে আলোচনা সভা এমপি টগর ধর্ণাঢ্য ব্যক্তিদের প্রতি দরিদ্রদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০১৭ ইং
দামুড়হুদার উপজেলার হাউলি ইউনিয়ন ভিক্ষুক মুক্তকরণকল্পে আলোচনা সভা এমপি টগর ধর্ণাঢ্য ব্যক্তিদের প্রতি দরিদ্রদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান

`damurhuda

মিরাজুল ইসলাম মিরাজ: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ান ভিক্ষুক মুক্তকরণকল্পে সমাজের দারিদ্র অসহায় পরিবারের সদস্যদের মাঝে পূনর্বাসন সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় হাউলী ইউনিয়ান পরিষদ চত্বরে ভিক্ষুক মুক্তকরণ কল্পে সমাজের দারিদ্র অসহায় ৯৭টি পরিবারের সদস্যদের মাঝে ভ্যান গাড়ী, ছাগল, হাড়ি, কড়াই, খুন্তি, মগ, বালতি, থালা, কম্বল, ওজন মাপা মেশিন, খাচাসহ মুরগী ইত্যাদি পূনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের হাউলি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছো দিয়ে বরণ করে নেওয়া হয়। পূনর্বাসন সামগ্রী বিতরণের আগে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের শুভ সূচনা হয়। হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। তিনি তার বক্তব্যে বলেন আজকে যারা পূনর্বাসন সামগ্রী পেতে যাচ্ছে তারা সকলেই ভিক্ষুক নয়, তারা সমাজের দুস্থ-অসহায় মানুষ। তিনি আরো বলেন হাউলি ইউনিয়নের যারা ধণাঢ্য ব্যক্তি তারা সমাজের দরিদ্র-অসহায় পরিবারের সাহায্যে হাত বাড়াবেন বলে আশাকরি। ইতিপূর্বে কোন সরকার এমন মহৎ উদ্যোগ গ্রহন করেনি শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবার রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা এ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সাইমা ইউনুস, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শামসুল আবেদিন খোকন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইন-চার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, ওসি (তদন্ত) আঃ খালেক দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সেপেক্টর সুনিত কুমার গাইন, পারকেষ্টপুর-মদনা ইউপি চেয়ারম্যান  এসএম জাকারিয়া আলম, হাউলি ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের নাজির হামিদুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী