মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে জেলা প্রশাসনের প্রেসব্রিফিং আম মেলা শুরু : টাউন ফুটবল মাঠ থাকবে ফ্রি ওয়াইফাইয়ের আওতায়

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে জেলা প্রশাসনের প্রেসব্রিফিং আম মেলা  শুরু : টাউন ফুটবল মাঠ থাকবে ফ্রি ওয়াইফাইয়ের আওতায়

`DSCN4193`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ও কর্মসূচী নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে বলা হয়- আজ থেকে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। দুপুর আড়াইটার সময় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী টাউন ফুটবল মাঠে পৌছাবে এবং বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করা হবে। সাড়ে ৩টায় আলোচনা সভা ও বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এবারের আকর্ষণ উদ্ভাবনী মেলার ৩দিনই মেলাস্থল ফ্রি `ওয়াই ফাই` এর আওতায় থাকবে বলে জানিয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।  এবারের মেলাকে ৪টি প্যাভিলিয়নে বিভক্ত করে সেবাদান কার্যক্রম হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ থেকে শুরু হয়ে এই মেলা আগামী ২৮ জানুয়ারি বিকেল ৫টায় পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। প্রেস ব্রিফিংয়ে এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথম আলো চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক নওরোজের জেলা প্রতিনিধি ইসলাম রাকিব, দেশ টিভির জেলা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, দৈনিক সময়ের সমীকরণ বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী