মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বেলগাছীতে মুদিদোকানে চুরির ২৪ ঘন্টার আগেই পুলিশের সফল অভিযান সিসিটিভির ফুটেজ দেখে চোর সনাক্ত : আটক ৪ : মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গার বেলগাছীতে মুদিদোকানে চুরির ২৪ ঘন্টার আগেই পুলিশের সফল অভিযান সিসিটিভির ফুটেজ দেখে চোর সনাক্ত : আটক ৪ : মালামাল উদ্ধার

`DSCN4057`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছীতে মুদিদোকানে চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। একইসাথে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই জড়িত সকলকে আটক ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সাতগাড়ীর রশিদকে আটকের পর তার স্বীকারোক্তিতে আরও দুজনকে আটক করে হয়। পরে রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ার মিজানুর রহমান পল্টুর বাড়িতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে মিজানুরকে আটক করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। সোমবার রাতে চুরির ঘটনা মঙ্গলবার সকালে টের পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন মুদি দোকানী আব্দুর রাজ্জাক। অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী স্কুলমোড়ের আব্দুর রাজ্জাক প্রতিদিনের মতো গত সোমবার রাত ১০টার দিকে তার মুদিদোকান বন্ধ করে চলে যান। পরেরদিন গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দোকানে গেলে পিছনের দরজা ভাঙ্গা অবস্থায় দেখতে পান তিনি। ওইসময় রাজ্জাক দোকানের ভেতরে গিয়ে দেখেন একটি এলইডি টিভি মনিটর, একটি বাইসাইকেল, ক্যাশ বাক্সে থাকা নগদ ৪০ হাজার টাকা ও মুদিখানার মালামাল চুরি হয় বলে অভিযোগে উল্লেখ করেন। দোকানের ভেতর থাকা নগদ ৪০ হাজার টাকা, এলইডি টিভি মনিটর ১৯ হাজার টাকা, একটি বাইসাইকেল ৬ হাজার টাকা ও মুদিখানার মালামালসহ মোট ৩ লাখ ৪০ হাজার টাকার চুরি সংগঠিত হয়েছে বলেও উল্লেখ করে দোকানী আব্দুর রাজ্জাক। পরে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে সদর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে পৌর এলাকার সাতগাড়ীতে অভিযান চালায় পুলিশ। ওইসময় সাতগাড়ীর মৃত গহর আলী খাঁর ছেলে আব্দুর রশীদকে আটক করে সদর ফাঁড়ি পুলিশ। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সাথে রশীদের চেহারা মিলে যাওয়ায় তার স্বীকারোক্তিতে আরও দুজনকে আটক করা হয়। নিউ মার্কেটের পাশে অভিযান চালিয়ে হাসপাতালপাড়ার মৃত আবু তৈয়বের ছেলে আশাদুল হক ও বেলগাছী রেলগেটের অদূরে মদিনা ফ্যাক্টরি থেকে বেলগাছীর মৃত নূর ইসলামের ছেলে বাবলুকে আটক করেন সদর ফাঁড়ীর ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম। এরপর পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার মুক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। ফুটেজের সাথে চেহারা মিলে যাওয়ায় মুক্তারের ছেলে মিজানুর রহমান পল্টুকে আটক করে পুলিশ। পরে মিজানুরের স্বীকারোক্তিতে তার বাড়ি ও বাড়ির আশপাশ থেকে চুরি হওয়া ওই মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা সদর ফাঁড়ীর ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম জানান, চুরির ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে সাতগাড়ীর রশিদকে সনাক্ত করে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে আরও দুজনকে আটক করি। রাত ১২টার দিকে শহরের সিঅ্যান্ডপাড়ার মুক্তারের ছেলে মিজানুর রহমান পল্টুকে আটক করা হয়। তার বাড়ি ও বাড়ির আশপাশ থেকে একটি বাইসাইকেল, একটি এলজি মনিটর, একটি সিসি ক্যামেরা, ৩৯ পিস সাবান, সাড়ে ৬ কেজি ওজনের ওয়াশিং পাউডার, পেন্সিল ব্যাটারি ৫০ পিস, ক্লেমন ২ লিটার এবং নগদ কয়েনের ৯০ টাকার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার মামলাসহ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী