মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগরে পুলিশি অভিযান পরিত্যক্ত থ্রি নট থ্রি কাটা রাইফেল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৭ ইং
গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগরে পুলিশি অভিযান পরিত্যক্ত থ্রি নট থ্রি কাটা রাইফেল উদ্ধার

মুজিবননগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যারাতে মহাজনপুর গ্রামের মোকাম আলীর বাড়ির পাশে একটি বাগান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বপন কুমার ও এসআই উত্তম পুলিশের একটি দল নিয়ে মহাজনপুর গ্রামের খাঁ পাড়ার মোকাম আলীর বাড়ির পাশে বাগানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় থ্রি নট থ্রি কাটা রাইফেলটি উদ্ধার করেছে। তবে অস্ত্রটি ওই স্থানে কে বা কারা রেখে গেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী