
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: আজ শনিবার দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিকী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান এবারের নির্বাচনে ১৩টি পদের জন্য ১ হাজার ১৪০ জন ভোটারের অনুকুলে ৩৬জন প্রার্থীর মধ্যে ভোট প্রদান করবেন। তবে মোট ৩৭জন প্রার্থীর মধ্যে প্রশাসন ও হিসাব বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইয়ুব আলী সন্টু সদস্য পদে নির্বাচিত হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে তৈয়ব আলী (চাঁদতারা মার্কা),ফিরোজ আহম্মদ সবুজ(হারিকেন মার্কা),মোস্তাফিজুর রহমান (মই মার্কা) ও হাফিজুল ইসলাম (আনারস মার্কা)। সহ-সভাপতি পদে জুলফিকার হায়দার জুলু মোরগ মার্কা),ফারুক হোসেন (মাছ মার্কা),রেজউল করিম (তলোয়ার মার্কা)। সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান (বাই-সাইকেল মার্ক),মনিরুল ইসলাম প্রিন্স (ছাতা মার্কা),ইসমাইল হোসেন (গাড়ীর চাকা মার্কা),আতাউর রহমান দেওয়াল ঘড়ি মার্কা)। সহ-সাধারণ সম্পাদক পদে ইদ্রিস আলী (হাতি মার্কা),একরামুল হক খলিল ( টেবিল মার্কা), খবির উদ্দিন (তালাচাবি মার্কা), বাবুল আক্তার পরিবহন বিভাগে (ফুটবল মার্কা),বাবুল আক্তার উৎপাদন বিভাগে খেঁজুর গাছ মার্কা) ও মহিদুল ইসলাম (কাপ প্রিস মার্কা)। সদস্য পদে প্রশাসন ও হিসাব বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইয়ুব আলী সন্টু নির্বাচিত হয়েছে। সদস্য পদে চেলাই কারখানা বিভাগে দুই জন প্রার্থী এরা হলেন বাবর আলী (ডাব মার্কা) ও ইদ্রিস আলী (বেলচা মার্কা),গ্যারেজ (পরিবহন বিভাগে) ৪জন প্রার্থী এরা হলেন,আব্দুল কুদ্দুস (ডাব),ইয়সির আরাফাত মিলন (আখেঁর আটি),শরিফুল ইসলাম (হাঁতুড়ি),শরিফুল ইসলাম-১ (টর্চ লাইট),ইক্ষু সংগ্রহ বিভাগে দুইজন প্রার্থী এরা হলেন, ইয়ামিন হক (আখেঁর আটি),মতিয়ার রহমান (ডাব)। ইক্ষু উন্নয়ন বিভাগে ৩জন প্রার্থী এরা হলেন এ এস এম কবির (আখেঁর আটি),সাইফুদ্দিন (ডাব),সাহেব আলী (বেলচা) মার্কা। উৎপাদন বিভাগে ২জন সদস্যর অনুকুলে ২জন সদস্যর ৪জন প্রার্থী হয়েছেন এরা হলেন, গোবিন্দ কুমার হালদার (বালতি),মজিবর রহমান (ডাব),মতিয়ার রহমান(হাঁতুড়ি) ও হাফিজুর রহমান (বেলচা) মার্কায় ভোট করছে। এছাড়া প্রকৌশলী বিভাগে ২জন সদস্যর অনুকুলে ৪জন প্রার্থী সদস্য পদে ভোট করছেন এরা হলেন,আমিনুল ইসলাম (হাঁতুড়ি),আকরাম আলী (কাঁঠাল),আক্তারুল ইসলাম (ডাব) ও মফিজুর রহমান (বেলচা) প্রতিকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন। এবছর কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে ১হাজার ১৪০জন ভোটার তাদের ভোট প্রদান করবেন বলে জনা গেছে। ইতো মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সর্ম্পন্ন করেছেন। তবে নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে প্রার্থীরা নানা রকম কৌশল অবলম্বন করেছন। গত রাতে গোপনে গোপনে ভোটারদের নিজের পক্ষে নিতে রাতভর যেন ঘুম ছিল না। একটি সংগঠনের কর্মী আরজেল তার বক্তব্য দিতে গিয়ে বলেন আজ রাতে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে সকল নেতা কর্মীদের সর্তক থেকে কাজ করার জন্য আহব্বান জানান।
সমীকরণ প্রতিবেদন