সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২০-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

`DSCN3734`

নিজস্ব প্রতিবেদক: আর্ত মানবতার সেবায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে ক¤॥^ল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ব্যাংকের শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়। আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুস শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামান গ্রুপ অব ইন্ডাট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণ এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, সচ্ছল সকলকেই সামাজিক দায়বদ্ধতায় শীতার্ত অসহায় মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আজকের এই উদ্যোগ সমাজের স্বচ্ছল অনেকের কাছেই অনুকরণীয় হতে পারে। আলোচনাসভা শেষে এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ক¤॥^ল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্যাংকের অফিসার রাকিব খন্দকার।



কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন