মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধর্ম অবমাননার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে মামলা জামিনে মুক্ত নাসিরনগরের রসরাজ দাস

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৭ ইং
ধর্ম অবমাননার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে মামলা জামিনে মুক্ত নাসিরনগরের রসরাজ দাস
`1484662342`সমীকরণ ডেস্ক:ধর্ম অবমাননার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারার মামলায় জামিন পেয়েছেন রসরাজ দাস। মঙ্গলবার সকালে রসরাজ কারামুক্তি পান। জেলা কারাগারের জেল সুপার মো. নূরুন্নবী ভূইয়া বলেন, সোমবার নির্ধারিত সময়ে আদালত থেকে জামিনের কাগজপত্র এসে না পৌঁছায় রসরাজের মুক্তি মেলেনি। মঙ্গলবার সকালে কাগজপত্র এসে পৌঁছানোর পর তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এর আগে সোমবার সকালে রসরাজ দাসকে জামিন শুনানির জন্য জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক মো. ইসমাঈল হোসেন পুলিশের পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত রসরাজের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবরে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় পুলিশের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার হন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘর, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আহাদকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলামের বিচারিক আদালতে শুনানি শেষে তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগরে সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘর ও মন্দিরে ভাংচুর ও পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮টি পৃথক মামলা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী