মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এক লেনে সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৭ ইং
এক লেনে সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের

`1484663944`

সমীকরণ ডেস্ক: ১৬ ডিসেম্বর ১১৮৬ জন সাইক্লিস্ট এক লেনে সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড করার চেষ্টা করেছিলেন। এবার তাদের প্রয়াসকে বিশ্বরেকর্ড বলে ঘোষণা করলো গিনেজ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এই রেকর্ড তুলে ধরা হয়। এর আগের রেকর্ডটি ছিলো যুক্তরাষ্ট্রের একদল সাইক্লিস্টের। ২০১০ সালে যুক্তরাষ্ট্র ৯১৪ জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ডটি গড়েছিল। ২০১৫-তে এসে বসনিয়া-হার্জেগোভিনা ৯৮৪ জন সাইক্লিস্ট নিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’র রেকর্ডটি নিজেদের করে নেয়। এবার সেই রেকর্ডটি ভাঙলো বাংলাদেশের বিডিসাইক্লিস্ট গ্রুপ। সাইক্লিস্টদের বিজয় দিবস উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। সকাল সাড়ে আটটায় কয়েক শ সাইক্লিস্ট নিয়ে বিজয় রাইড শুরু হয়। মানিক মিয়া থেকে ফার্মগেট হয়ে বিজয় সরণি, তারপর মহাখালী হয়ে গুলশান, বাড্ডা পেছনে ফেলে ৩০০ ফুটে সমবেত হন সবাই। সেদিন অবশ্য গিনেসের কোনো প্রতিনিধি ছিলেন না। তবে ছয়টি ক্যামেরার আনকাট ভিডিও, আকাশ থেকে তোলা ছবি, বিডিসাইক্লিস্টসের বাইরে ২৪ জন পর্যবেক্ষক দ্বারা গোটা রাইড পর্যবেক্ষণ করা হয়। এবার গিনেজ কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হলো।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী