মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে ভালুকায় দুর্ঘটনার শিকার ভিজে স্কুলের ৯৭ ব্যাচ বন্ধন’র সম্পাদক ট্রাকের ধাক্কায় তরুণ প্রকৌশলী চুয়াডাঙ্গার রাসেল পারভেজ নিহত

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৭ ইং
ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে ভালুকায় দুর্ঘটনার শিকার ভিজে স্কুলের ৯৭ ব্যাচ বন্ধন’র সম্পাদক ট্রাকের ধাক্কায় তরুণ প্রকৌশলী চুয়াডাঙ্গার রাসেল পারভেজ নিহত

`16409_1169505139814823_656003998_n`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের সংগঠন বন্ধন’র সাধারণ সম্পাদক প্রকৌশলী রাসেল পারভেজ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।  গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ – ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ময়নসিংহে প্রকৌশল প্রকল্প ঘুরে এক সহকর্মীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা ফিরছিলেন রাসেল পারভেজ। ময়মনসিংহের ভালুকায় পৌছুলে সড়কের পাশে থাকা বালির স্তুপে মোটরসাইকেলের চাকা আটকে যায়। এসময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাসেল পারভেজ  নিহত হন। তিনি চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যাডপাড়ার মৃত আশাদুল হকের ছেলে। এদিকে, গতরাতেই রাসেল পারভেজের লাশ নিজ জেলা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো। আজ বুধবার তার লাশ দাফন করা হতে পারে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের জীবননগর বাসস্ট্যান্ডপাড়া তথা মালোপাড়ার মৃত আশাদুল হকের ছেলে প্রকৌশলী রাসেল পারভেজ (৩৬) প্রকৌশলী কার্যক্রম করে আসছিলেন। তিনি মৃত ইনসান আলী মৃধার নাতীছেলে ও মুক্তিপাড়া নিবাসী বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনি মাস্টারের জামাতা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (তড়িৎ প্রকৌশল) পাশ করে রাজধানী ঢাকায় হটস টেকনোলজী নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। নিজে প্রকৌশলী হওয়ায় রাসেল তার প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প দেখাশোনা করতেন। সহকর্মী জিয়াকে নিয়ে ময়মনসিংহে থাকা প্রকৌশল বিষয়ক প্রকল্প পরিদর্শনে যান তিনি। সেখানকার কাজ সেরে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। ময়মনসিংহ ঢাকা মহসড়কের ভালুকা এলাকায় পৌছূলে সড়কের পাশে থাকা বালির স্তুপে রাসেলের মোটরসাইকেলের চাকা আটকে যায়। এসময় পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রাসেল পারভেজ। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত সটকে পড়ে। তবে সাথে থাকা আরোহী সহকর্মী জিয়া অক্ষত আছেন। গতরাত ৮টার দিকে রাসেলের মৃত্যু সংবাদ চুয়াডাঙ্গায় পৌছূলে শোকের ছায়া নেমে আসে তার পরিবারসহ বন্ধুমহলে। গতরাতেই তার লাশবাহী গাড়ী চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়। আজ বুধবার রাসেলের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। নিহত তড়িৎ প্রকৌশলী রাসেল পারভেজ (৩৬) চুয়াডাঙ্গা ১ আসনের সাবেক সাংসদ মৃত সহিদুল ইসলাম বিশ্বাসের ব্যাক্তিগত সহকারি মৃত আশাদুল হকের ছেলে। চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পর্যায়ক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। পরে রাসেল পারভেজ বাংলালিংক নেটওয়ার্ক কোম্পানীর টেকনোলজিস্ট হিসেবে পর্যায়ক্রমে চট্টগ্রাম ও খুলনা বিভাগের দায়িত্বে ছিলেন। বছরপাঁচেক আগে রাজধানী ঢাকায় নিজেই হটস টেকনোলজি নামে একটি প্রকৌশল বিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। সেখানেই প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৭ সাল ব্যাচের সংঘঠন বন্ধন’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী