মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিপুর-হুদাপাড়া সীমান্তে বেপরোয়া চোরাকারবারী দালালচক্র! দ্রুত পদক্ষেপ নিতে বিজিবি পরিচালকের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন এলাকাবাসী

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০১৭ ইং
মুন্সিপুর-হুদাপাড়া সীমান্তে বেপরোয়া চোরাকারবারী দালালচক্র! দ্রুত পদক্ষেপ নিতে বিজিবি পরিচালকের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন এলাকাবাসী

`tght`দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মুন্সিপুর-হুদাপাড়া সীমান্তে বেপরোয়া চোরাকারবারি ও দালালচক্ররা। জানাযায়, মুন্সিপুর ও হুদাপাড়া সীমান্তে ভারত থেকে আশা অবৈধ বিভিন্ন ভারতীয় মলামাল নিরাপদ রুট দিয়ে কালো টাকার বিনিময়ে মুন্সিপুরের ফারুক, ঝন্টু ও হুদাপাড়া সীমান্তের ইউপি সদস্য ভগুর মাধ্যমে চোরাকারবারিরা ফেন্সিডিল, মদ, ইয়াবা, গাজা, শাড়ি, জুতা, শিশা, রোপা সহ বিভিন্ন ভারতীয় মালামাল জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার কাজে সহযোগিতা করে আসছে বলে জানাগেছে। মুন্সিপুর ও হুদাপাড়া সীমান্তে নামপ্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, এই দু’সীমান্ত পথে কোন কিছু আসছে না আবার আনেকে বলেন রাতের আধারে চোরাকারবারিদের আনাগোনা চোখে পড়ার মতো।চোরাকারবারিরা কয়েক ঘন্টা সময় পেলেই ফারুক,ঝন্টু ও ভগুর সহযোগিতায় বিজিবি- –পুলিশের চোখ ফাকি দিয়ে ফেন্সিডিল,ইয়াবা,মদ সহ আনেক কিছুই পাচার করে নিয়ে যাচ্ছে। সীমান্তে বিভিন্ন সময় অনেক দামী-দামী গাড়ির আনাগোনা যেন চোখে পড়ার মতো।তবে ঘটনাস্থলে গিয়ে এলাকা বাসির নিকট জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন এইসব গাড়িতে কি আসে আর কি বা যায় আমারা তার কিছুই জানি না।আবার অনেকেই বলেন প্রতিনিয়ত এসব সীমান্ত দিয়ে শাড়ি, কাপড়, শিশা, রুপা সহ মরণব্যাধি ফেন্সিডিল, ইয়াবা সহ মদের বড় বড় চালান অনাসেই যেয়ে থাকে এবং বাংলাদেশ থেকে ভারতে সোনার চালান ও এ দুই সীমান্ত থেকে অবাদে পারাপার হচ্ছে। মুন্সীপুর সীমান্তে দীঘ দিন থেকে ফারুক ও ঝন্টু চোরাকারবারিদের কাছে থেকে মোটা অংকের টাকা নিয়ে মাদক সহ বিভিন্ন ভারতীয় পন্য অবাদে পারাপার করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এছাড়া ফারুকও ঝন্টু এ দুই সীমান্তে ঘটে যাওয়া সকল খবর ও স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিদিনের প্রকাশ হওয়া সংবাদ ভারতীয় সীম ব্যবহার করে ভারতীয় চোরাকারবারিদের নিকট পৌছে দেওয়ার অভিযোগ পাওয়াগেছে। যা দেশের জন্য কল্যানকর নয়।এদিকে হুদা পাড়া সীমান্তে জনপ্রতিনিধির ছত্রছায়াই হুদাপাড়া সীমান্ত পথ দিয়ে বিভিন্ন চোরাকারবারিদের মাদক, গরু সহ বিভিন্ন ভারতীয় মালামাল পাচার কাজে মোটা অংকের টাকার বিনিময়ে সহযোগিতা করে আসছেন। এ দুই সীমান্তে ফারুক, ঝন্টু ও জনপ্রতিনিধি ভগু আরো বেপরোয়া হয়ে উঠেছে। এসব চোরাকারবারি ও দালালরা গাড়ি বাড়ি আর ভোগ বিলাশ নিয়েই ব্যস্থ থাকে। বিজিবি জখন অনেক তৎপর  থাকেন তখন  চোরাকারবারিরাও  থাকেন তৎপর। এসকল কার্যকামের জন্য দেশ সহ বাইরের দেশে বাংলাদেশের  সুনাম ক্ষুন্য হচ্ছে। বিজিবি পরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী!



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী