মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার নজরুল হত্যা মামলায় ৬ জনের বিরুদ্ধে মামলা কলম হত্যার বিষয়ে নিশ্চুপ পরিবার : আসামি ধরতে পুলিশ মরিয়া

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০১৭ ইং
আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার নজরুল হত্যা মামলায় ৬ জনের বিরুদ্ধে মামলা কলম হত্যার বিষয়ে নিশ্চুপ পরিবার : আসামি ধরতে পুলিশ মরিয়া

`IMG_20170111_122939`আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় একই দিনে পৃথক ২স্থানে ২টি খুনের ঘটনা ঘটেছে মর্মে গতকাল দৈনিক সময়ের সমিকরণ পত্রিকায় সংবাদ প্রকাশের পর হাটবোয়ালিয়ার মৃত নজরুলের ছেলে রায়হান বাদি হয়ে আলমডাঙ্গা থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। আলমডাঙ্গা থানা সূত্রে জানা যায়, নুরুল ইসলামের ছেলে শরিফ (৪২) ও শিলু (৩৫) মৃত হান্নানের ছেলে জাহাঙ্গীর (৪৫) মৃত লিয়াকত আলীর ছেলে ফজলুল হক (৫৫) ও আব্দুল জলিল (৪৭), শরিফ উদ্দিনের স্ত্রী ঠেকারী খাতুন (৩৬), আব্দুল জলিলের স্ত্রী সালেহা খাতুন (৩৫) সর্বসাং হাটবোয়ালিয়া-কে আসামি করে গতকাল আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দয়ের করে মৃত নজরুলের ছেলে রায়হান। কিন্তু সাহেবপুরের কলম হত্যা নিয়ে আলমডাঙ্গা থানায় কোন অভিযোগ দায়ের করেনি কলমের পরিবার। তবে আসামিরা সকলেই পলাতক বলে আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত বুধবার হাটবোয়ালিয়া গ্রামে রাস্তা নিয়ে গোলযোগের এক পর্যায়ে এক বৃদ্ধকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপর দিকে উপজেলার সাহেবপুর গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে মৃত মুক্করাম বিশ্বাস এর ছেলে নজরুল ইসলাম বিশ্বাস (৬২) এর সাথে বাড়ির রাস্তা নিয়ে গোলযোগ চলছিল প্রতিবেশী মৃত ফড়িং বিশ্বাসের ছেলে শরিফ উদ্দিন বিশ্বাস (৪৮)’র সাথে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত এলাকায় ঠিকাদার রাস্তা নির্মাণ করার সময় একটি কাঠালগাছ বাধা সৃষ্টি করে। নজরুল কাঠালগাছ বাদ দিয়ে অন্যদিক থেকে রাস্তা করার জন্য অনুরোধ করলে ঠিকাদার সে মোতাবেক রাস্তা নির্মাণ করে। এরই এক পর্যায়ে গতকাল সকাল ৯টার দিকে শরিফ উদ্দিন বিশ্বাস বৃদ্ধ প্রতিবেশী নজরুল ইসলাম বিশ্বাস কে গলাটিপে শ^াসরোধ করে হত্যা করে। অন্যদিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন এই প্রতিবেদককে জানান, নজরুলকে অসুস্থ্য অবস্থায় আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তখনও নজরুল জীবিত ছিল। তবে কি কারনে নজরুল মারা গেছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না। তবে যারা এর সাথে জড়িত ছিল তারা সকলেই পলাতক আছে। অপর দিকে, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের আজমত আলির দুই ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ছোট ভাই আকরাম আলি কোদাল হাতে তাদের জমির আইল কাটতে গেলে বড় ভাই কলম বাধা দেয়। এতে ছোট ভাই আরকরাম রাগান্নিত হয়ে বড়ভাই কলম আলিকে কোদায় দিয়ে কুঁপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আকরাম ওখান থেকে রাস্তায় এসে স্থানীয়দের তার ভাইকে কোপ মেরে রক্তাক্ত করেছে বলে জানায় এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ ২টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পারিবারিক গোরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ সংবাদ লেখা পর্যন্ত আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনসহ এসআই, এ এসআই সঙ্গীয় ফোর্স হাটবোয়ালিয়া ও সাহেবপুর গ্রামের অবস্থান করছিল। তবে এ পর্যন্ত কোন আসামি ধরা পড়েনি বলে খবর পাওয়া গেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী