মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় জমিজমা সংক্রান্ত জেরে ও ভংবাড়িয়ার সাহেবপুরে পরিবারে অমতে বিয়ে দেয়ায় বিপত্তি প্রতিপক্ষের হাতে প্রতিবেশী খুন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৭ ইং
হাটবোয়ালিয়ায় জমিজমা সংক্রান্ত জেরে ও ভংবাড়িয়ার সাহেবপুরে পরিবারে অমতে বিয়ে দেয়ায় বিপত্তি প্রতিপক্ষের হাতে প্রতিবেশী খুন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

`20170110_131047`শহর প্রতিবেদক/তিতুদহ প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় পৃথক দু’টি খুনের ঘটনা ঘটেছে। আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়ার বাজারপাড়ায় চলাচলের রাস্তা নিয়ে এবং বড় গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের দক্ষিণপাড়ায় জমির আইল কাটা নিয়ে ও ভাইয়ের মেয়েকে গোপনে তার প্রেমিকের সাথে পরিবারের অমতে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। এ খুনের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারপাড়ার মৃত: মোকারুদ্দীন বিশ্বাসের  ছেলে নজরুল ইসলাম বিশ্বাসের (৬২) সাথে বাড়ির রাস্তা নিয়ে গোলোযোগ চলছিলো প্রতিবেশী মৃত নুরুল ইসলামের ছেলে শরিফ উদ্দিন বিশ্বাস (৪৮)’র সাথে। এলাকাবাসী সূত্রে জানাযায়, উক্ত এলাকায় ঠিকাদার রাস্তা নির্মাণ করার সময় একটি কাঠালগাছ বাধা সৃষ্টি করে। নজরুল কাঠালগাছ বাদ দিয়ে অন্যদিক থেকে রাস্তা করার জন্য অনুরোধ করলে ঠিকাদার সে মোতাবেক রাস্তা নির্মাণ করে। এরই এক পর্যায়ে গতকাল সকাল ৯টার দিকে শরিফ উদ্দিন বিশ্বাস ক্ষুব্ধ হয়ে প্রতিবেশী বৃদ্ধ নজরুল ইসলাম বিশ্বাসকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে স্বপরিবার নিয়ে পালিয়ে যায়। `IMG_20170111_122939` অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের আজম আলীর ছেলে কলম বিশ্বাসের মেয়ে প্রিয়াকে তার প্রেমিকের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে ছোট ভাই লালনের সাথে দীর্ঘ ৫মাস ধরে বিরোধ চলে আসছিল। গত কয়েকমাস আগে একই গ্রামের সাজেদু্েলর পুত্র হৃদয়ের (১৯) সাথে নিহত কলমের মেয়ে প্রিয়ার(১৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু’জনই অপ্রাপ্ত বয়স্ক  হওয়ার কারনে প্রিয়া ও হৃদয়ের প্রেমের এই সম্পর্ক মেনে নিতে পারেনি প্রিয়ার বাবা কলম বিশ্বাস। তবে কিছুদিন যেতে না যেতেই গত ৫ মাস আগে মেয়ের চাচা লালন তাদের দু’জনকে গোপনে বিয়ে দিয়ে দেয় এবং তাদেরকে আত্মগোপনে থাকতে সাহায্য করে। তারপর থেকেই শুরু হয় কলম ও লালন মানে এই দু’ভাইয়ের মধ্যে চরম শত্রুতা। এরই জের ধরে লালন  গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে কোঁদাল নিয়ে জোর করে জমির আইল কাটতে গেলে বড় ভাই কলম বাধা দেয়। এতে ছোট ভাই লালন রাগান্নীত হয়ে হাতে থাকা কোঁদাল দিয়ে বড় ভাই কলম আলীর মাথায় আঘাত করে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর লালন নিজেই ঘটনাস্থল থেকে দৌড়ে রাস্তায় এসে স্থানীয়দের তার ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে জানায় এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে কলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিসক কলম আলীকে মৃত ঘোষনা করেন। এ দু’টি হত্যাকান্ড সম্পর্কে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, নজরুল ও কলম মারা গেছে সেটা তদন্ত সাপেক্ষে এবং কিভাবে মারা গেছে তা ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তিসাপেক্ষে বলা যাবে। পৃথক এই দু’টি হত্যাকান্ডের সাথে জড়িত সন্দিগ্ধ সকলেই পলাতক আছে। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ ২টি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেছে এবং লাশের ময়নাতদন্ত শেষে নিহতদের পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে চুয়াদাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান,  হাটবোয়ালিয়া ও সাহেবপুরের পৃথক ঘটনায় দু’জনের মৃত্যুর পর থেকে পুলিশ অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। অতি দ্রুত আমরা অপরাধীদের আইনের আওতায় নিয়ে আনা হবে। এঘটনার পর থেকে সার্বিক নিরাপত্তা জোরদারদের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত নজরুল ও কলমের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছিলো। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই রোকন মোবাইলে জানান। আজ নিহতের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী