মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় আসার পথে শ্রীরামপুরে গতিরোধ প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে আ.লীগ নেতা সাবুকে খুন

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৭ ইং
আমবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় আসার পথে শ্রীরামপুরে গতিরোধ প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে আ.লীগ নেতা সাবুকে খুন

`w`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পাশর্^বর্তী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের বিএনপি থেকে সদ্য যোগদানকারী আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবুকে (৪৮) নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। তার বাবার নাম অজিত মোল্লা। তিনি একজন গ্রাম্য চিকিৎসক। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে আমবাড়িয়া ইউনিয়নের গোরস্থানের সামনে ঈদগার পাশে তাকে হত্যা করা হয়। এদিকে ঘটনার পর জাসদ সমর্থিত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন ও ভাংচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে আমবাড়িয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা উদ্দেশ্যে আসার পথে আমবাড়িয়া শ্রীরামপুর মাঠের মাঝে গোরস্থানের কাছে পৌঁছালে তার গতিরোধ করে প্রকাশ্য দিবালোকে দূর্বৃত্তরা সাবুকে কুপিয়ে ও জবাই করে নিমর্মভাবে খুন করে। নিহত সাবু গত ইউপি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন এবং তিনি মিরপুর উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি তিনি বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন। ঘটনার পর জাসদ সমর্থিত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও মিলনের বাড়িতে অবস্থান নিয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তিনি সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেছিলেন। এই হত্যাকান্ড সম্পর্কে এলাকাবাসী দাবি করে এটি একটি রাজনৈতিক কোন্দলের জের। এই হত্যাকান্ড নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, গত ১মাসের ব্যবধানে আমবাড়িয়া গ্রামে ২টি খুন সংঘটিত হওয়ায় এলাবাসীর মধ্যে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী