সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি টগরের নিকট উপজেলা বাস্তবায়নের দাবী করলেন দর্শনাকে উপজেলা বাস্তবায়ন আন্দোলনকারী সদস্যরা

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৭ ইং
এমপি টগরের নিকট উপজেলা বাস্তবায়নের দাবী করলেন দর্শনাকে উপজেলা বাস্তবায়ন আন্দোলনকারী সদস্যরা
`?`

দর্শনা অফিস: দর্শনাকে উপজেলা বাস্তবায়ন আন্দোলনকারী সদস্যরা গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের নিকট উপজেলা বাস্তবায়নের দাবী নিয়ে যান। এসময় সংসদ সদস্যদের উদ্যোশে বলেন, আগে দর্শনাকে থানা বাস্তবায়ন করে তারপর উপজেলা বাস্তবায়নের কাজে হাত দেব। তিনি উপস্থিত সকলকে আসস্ত করে বলেন, আজ হোক কাল হোক দর্শনা উপজেলা হবে। আগামীতে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে বড় ধরণের আন্দোলনের লক্ষ্যে বেগমপুর, তীতুদহ, নেহালপুর, গড়াইটুপি, দর্শনা পৌরসভা, কুড়–লগাছ ও পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নকে নিয়ে দর্শনা উপজেলা বাস্তবায়ন করতে এলাকার সকল দলমত, জন-প্রতিনিধিদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে উপজেলা আন্দোলন আরো বেগবান করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। দর্শনাকে উপজেলা বাস্তবায়ন আন্দোলনকারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, আবু সুফিয়ান, সাংবাদিক আওয়াল হোসেন, কামরুজ্জামান যুদ্ধ, উথলী মহাবিদ্যালয়ের ইংরাজী প্রভাষক সায়েমুল হক টিপু, হাসমত কবির, সাংবাদিক ইকরামুল হক পিপুল, আহসান হাবিব, মামুন, মাহবুবুর রহমান, মুকুল, ফটোগ্রাফার মিরাজ উদ্দিন প্রমূখ।



কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী