মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহানগর উত্তর আ.লীগ আয়োজিত কর্মী সমাবেশে ওবায়দুল কাদের বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করবেন

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০১৭ ইং
মহানগর উত্তর আ.লীগ আয়োজিত কর্মী সমাবেশে ওবায়দুল কাদের বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করবেন

`1483884087`

সমীকরণ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হতে পারে, কিন্তু জনসমর্থনে কম নয়। তাদের দুর্বল দল মনে করে তুচ্ছ-তাচ্ছিল্য করে আত্মতুষ্টিতে ভুগলে ভুল করবেন। রোববার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত তেজগাঁও কলোনী মার্কেট প্রাঙ্গণে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সকল সাম্প্রদায়িক গোষ্ঠির প্লাটফর্ম। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজিত হয়েও তারা কম ভোট পায়নি। সুতরাং সার্বিক দিক লক্ষ্য রেখে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে। যে কাজই করেন না কেনো জনগণের চোখের ভাষা এবং মনের ভাষা বুঝে চলতে হবে। তা না হলে দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে উপযুক্ত জবাব দেবে। ওবায়দুল কাদের বলেন, যেসব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সফলভাবে শেষ করতে পারলেই বিপ্লব ঘটে যাবে। তাই উন্নয়নের পথে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি ভোট বিপ্লব ঘটাবো আগামী নির্বাচনে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান সহ মহানগর উত্তরের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে এই কর্মী সভার আয়োজন করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী