কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গা-দামুড়হুদা সড়কে জামতলা নামক স্থানে কাঠ ভর্তি ট্রাক্টরের সাথে খোয়া ভাঙ্গা মেশিন মুখোমুখি সংঘর্ষে রিপন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। এঘটনা ট্রাক্টর মালিক নিহত পরিবারের সাথে ৬০ হাজার টাকায় রফাদফা করে। হয়নি কোন মামলা-মোকাদ্দমা। জানা গেছে, দামুড়হুদা উপজেলা কার্পাসডাঙ্গা আদিবাসী পাড়ার পিতা: মৃত গোরাঙ্গা সর্দারের ছেলে রিপন সর্দার (২৮)সহ ৫জন গতকাল রবিবার সকাল ৮টার দিকে কার্পাসডাঙ্গা থেকে ইট ভাঙ্গা মেশিন নিয়ে দামুড়হুদার উদ্দেশ্যে রওনা হয়ে কোমরপুর জামতলা পৌছালে বিপরীত দিক থেকে আসা মোক্তারপুরের রেড ব্রীজে কাঠ ভর্তি ট্রাক্টর সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলে চালক রিপন নিহত হয়। এ সময় আহত হয় একই গ্রামের রাম প্রসাদ, সাঈদ, জসিম ও কোমরপুরের সাইফুল। ঘটানাস্থলে ইট ভাঙ্গা মেশিন গাড়ি ভেঙ্গে কয়েক ভাগে পড়ে থাকতে দেখা
যায়। এসময় ট্রাক্টর গাড়ির চালক নাপিতখালির মানিক গাড়ি ফেলে পালিয়ে যায়। পথচারী ও আহত সাঈদ জানান, ট্রাক্টর গাড়ি চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল সংঘর্ষ হওয়ার পর আমরা বলতে গেলে চালক মানিক গাছের ডাল দিয়ে আমাদেরকে মারতে শুরু করে। এদিকে ঘটনাস্থলে ছুটে আসেন রেড ব্রীজে মালিক ফজলুল হক এরপর তিনি যান নিহত পরিবারের কাছে। এদিকে বেলা ১০টার দিকে নিহত পরিবারের লোকজনসহ জন প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টুর উপস্থিতিতে ৬০হাজার টাকায় আপস মিমাংসা করেন। এদিকে এলাকাবাসিরা অভিযোগ করে বলেন ইট ভাটা গুলোর নিয়ন্ত্রিত ট্রাক্টর গাড়িগুলো বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং কোনো ট্রেনিং ছাড়ায় অধিকাংশ চালক মাটি কাটতে কাটতে চালক সেজে বসেছে। অদক্ষ্য চালকদের যাতে ড্রাইভিং লাইসেন্স বিহিন গাড়ি না চালাতে পারে সে বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসি। বিকালে রিপন সর্দ্দারের লাশ নিজ গ্রামে পৌছালে নেমে আসে শোকের ছাঁয়া। স্বামীকে হারিয়ে ২সন্তানের জননী রিমা সর্দ্দার হারিয়ে ফেলছে জ্ঞান। গতকালই নিহত রিপন সর্দারের কাটাখালি শ্মশানে শেষকৃত্ব হবে বলে পরিবার সূত্র জানা গেছে।
সমীকরণ প্রতিবেদন