শনিবার, ১৩ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সন্তানকে গলা কেটে হত্যা করল পাষা- মা!

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০১৯ ইং
সন্তানকে গলা কেটে হত্যা করল পাষা- মা!
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় স্নেহা নামের দুই বছরের একটি শিশুকে গলা কেটে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা। গত সোমবার ভোর ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। পুলিশ পাষা- মা শামীম আরা সাইমাকে গ্রেপ্তার করেছেন। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ধারালো বটি। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামের গ্রাম্য ডাক্তার মামুন অর রশিদের পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়েছিলেন। এ সময় সবার অজান্তে তাঁর স্ত্রী সাইমা শিশুকন্যা স্নেহাকে ঘুম থেকে উঠিয়ে বাড়ির দুই তলার ছাদে নিয়ে যান। সেখানে রান্না ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে শিশুকে হত্যা করেন তিনি। নিহত স্নেহার বাবা মামুন অর রশিদ জানান, ‘সকালে ঘুম থেকে উঠে স্নেহাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এর কিছুক্ষণ পর বাড়ির দুই তলার ছাদের রান্না ঘরে ¯েœহার গলা কাটা মরদেহ দেখতে পায় আমরা। পরে আলমডাঙ্গা থানার পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।’ স্নেহার চাচা মিস্টার জানান, বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন তাঁর ভাইয়ের স্ত্রী শামীমা। এর আগেও তিনি স্নেহাকে হত্যার চেষ্টা চালান। তবে সে যাত্রায় মেয়েটি প্রাণে বেঁচে যায়। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, হত্যাকা-ের পর পাষা- মাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ধারালো বটি। প্রাথমিকভাবে শামীম আরা সাইমা মেয়েকে হত্যার কথা স্বীকারও করেছেন।


কমেন্ট বক্স
notebook

নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া শিবির নেতার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা