মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়নগর সীমানন্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফলপ্রসু আলোচনা

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৬ ইং
জয়নগর সীমানন্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফলপ্রসু আলোচনা

`sdvf`দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অর্šÍগত জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার চুয়াডাঙ্গা ৬বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৭৬নং মেইন পিলারের নিকট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে গেদে বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবর পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্বদেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোঃ তারেক মাহমুদ সরকার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী ভিপিএসএয়াদব, শ্রী সতিষ চন্দ্র, শ্রী সরওয়ান দাস এবং শ্রী ধরম প্রকাশ। প্রায় দুই ঘন্টার এই পতাকা বৈঠকে বিজিবি - বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মরণব্যাধী মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, ইয়াবা পাচার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী