মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের সরকারি জমি দখলের চেষ্টা স্থানীয়দের প্রতিরোধের মুখে দখলকারীদের পলায়ন!

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০১৬ ইং
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের সরকারি জমি দখলের চেষ্টা স্থানীয়দের প্রতিরোধের মুখে দখলকারীদের পলায়ন!

`rd`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের  উদ্যোগে `চুয়াডাঙ্গা কালেক্ট্ররেট স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন সরকারী জমিতে হঠাৎ এক গাড়ি ইট ফেলে নিজেদের জমি দাবী করে প্রাচীর দেওয়ার সময় স্থানীয় ও উপজেলা প্রশাসনের বাধায় ভেস্তে গেছে। কৌশলে পালিয়েছে দখলের চেষ্টাকারীরা। জানা গেছে, স্থানীয় মাঝেরপাড়ার মৃত জিটুয়ার বিশ্বাসের ছেলে বিটুল পারভেজ ও তার সহযোগী মিরাজুল ইসলাম গতকাল সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বর্তমানে স্থগিত `চুয়াডাঙ্গা কালেক্ট্ররেট স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন সরকারী জমিতে প্রাচীর দেওয়ার জন্য লেউ বা গর্ত করতে থাকে। এরআগে তারা এক গাড়ি ইট নিয়ে আসে। খবর পেয়ে এসিল্যান্ড পুলিশ সহকারে এসে উপস্থিত হয়ে তাদের কাছে ব্যাখ্যা চাইলে তারা বলে আমরা হুইপ সাহেবের অনুমতি নিয়ে লেউ কাটছি। পরে জেলা প্রশাসক সায়মা ইউনুস মাননীয় হুইপ মহোদয়কে ফোন করে জানতে পারেন তারা মিথ্যা বলছে হুইপ মহোদয় এবিষয়ে কিছুই জানেন না। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হলে বিটুল পারভেজ ও তার সহযোগী মিরাজুল কৌশলে পালিয়ে যায়। এবিষয়ে বিটুল পারভেজ ও তার সহযোগী মিরাজুলসহ এচক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের জমি নিয়ে টিএ্যান্ডটি কর্তৃপক্ষের সাথে সমঝোতা না হওয়ায় স্কুলের কার্যক্রম ৬মাসের স্থগিতের আদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। ১৯৭৫ সালে থেকে ২০১২ সাল পর্যন্ত উল্লেখিত জমিটি সরকারের ১ নং খাস খতিয়ানে ছিল। এরই মধ্যে ১ গাড়ি ইট ফেলে হঠাৎ জমি দখলের জন্য প্রাচীর নির্মাণের চেষ্টা সবাইকে হতবাক করেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী