সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরে ঝিনাইদহ র‌্যাবের অভিযান এমপির পিএস ও প্যানেল মেয়র লাঞ্চিত : ইয়াবাসহ আটক ২

  • আপলোড তারিখঃ ২২-১২-২০১৬ ইং
গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরে ঝিনাইদহ র‌্যাবের অভিযান এমপির পিএস ও প্যানেল মেয়র লাঞ্চিত : ইয়াবাসহ আটক ২

`df`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকাসহ দু’জনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। এ সময় স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনারসহ তার দলবল অভিযানে বাঁধা দেন।  প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে র‌্যাব এ সময় এমপির পিএস আব্দুর রউফ ও পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসালাম মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে চাইলে র‌্যাব সদস্যরা তাদের উপর চড়াও হয় এবং মারধর করেন। বুধবার দুপুর আড়াইটার টার দিকে এ অভিযান চালায় র‌্যাব। আটককৃতরা হলো কালীগঞ্জ পৌরসভাধীন নিশ্চিন্তপুর গ্রামের নজেন্দ্রনাথের ছেলে তপন কুমার বাটুল এবং একই এলাকার শাহজাহান আলীর ছেলে সাগর হোসেন। ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের একটি ঘরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বাটুল ও সাগর। গোপন সুত্রে খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। তিনি আরো জানান, র‌্যাবের উপস্থিতির খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে আসেন। র‌্যাব তাদেরকে বুঝিয়ে ফেরৎ পাঠায়। সেখানে অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ১১ হাজার ২১৫ টাকা জব্দ করে র‌্যাব। র‌্যাব কাউকে মারধর করেনি বলে তিনি দাবী করেন। এ বিষয়ে এমপি আনোয়ারুল আজিম আনার অভিযোগ করেন, আমি আড়মুখ ভিটসর গ্রামে একটি জানাযা’র অনুষ্ঠানে ছিলাম। এ সময় খবর পেলাম র‌্যাব নিয়ম ভঙ্গ করে সাদা পোশাকে অভিযান চালাচ্ছে। এবং জনপ্রতিনিধিসহ যে যাচ্ছে তাকেই মারধর করছে। আমি দ্রুত ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে চাইলে র‌্যাব তার সাথেও খারাপ আচরণ করেণ। তিনি অভিযোগ করেন, র‌্যাব তার ভাগ্নে কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসালাম ও পিএস আব্দুর রউফ মন্ডলকে লাথি ও চড় থাপ্পড় মারে। তিনি বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত না হলে পরিস্থিতি আরো জটিল হতো। তিনি সাদা পোশাকে র‌্যাবের অভিযান ও দীয় নেতাকর্মীদের মারধরে ক্ষোভ প্রকাশ করে প্রতিকার দাবী করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী