সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতিনিধিদের মিলমেলায় হৈ-হুল্লোড় নাচ-গানে দৈনিক সময়ের সমীকরণের বর্ষপূর্তি অনুষ্ঠান সংবাদ প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের পুরষ্কার প্রদান

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০১৬ ইং
প্রতিনিধিদের মিলমেলায় হৈ-হুল্লোড় নাচ-গানে দৈনিক সময়ের সমীকরণের বর্ষপূর্তি অনুষ্ঠান সংবাদ প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের পুরষ্কার প্রদান

`DSCN0908`নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান যেন সব শ্রেনীর মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিলো গত রবিবার। দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধিদের মিলন মেলায় মাননীয় হুইপ মহোদয়, পত্রিকার প্রধান পৃষ্টপোষক, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস মহোদয় ব্যস্ত থাকায় তার পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেব প্রসাদ পাল, বিজিবি-৬ পরিচালক, ভারপ্রাপ্ত`DSCN1003` পুলিশ সুপার, চুয়াডাঙ্গা পৌর মেয়র, পত্রিকার প্রধান উপদেষ্টা, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শামসুজ্জোহাসহ পত্রিকার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেন। উপস্থিত সকলে ছিলো আনন্দে প্রায় আত্মহারা। প্রতিনিধিদের সফল কাজের পুরষ্কার প্রদানে তাদের খুশির মাত্রা বেড়ে আকাশ `DSCN0894`ছুঁই ছুঁই। এ চিত্র ছিলো গত রোববার চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক সময়ের সমীকরণের বর্ষপূর্তি অনুষ্ঠানে। রোববার সকাল থেকে রাত অবধি চলে এ অনুষ্ঠান। ১ম বর্ষপূর্তি উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে দিবসটি পালন করে দৈনিক সময়ের সমীকরণ। প্রতিনিধিদের চমক থাকে তাদের কাজের ওপর পুরষ্কার বিতরণ।`DSCN0998` অনুষ্ঠান সূচীর প্রথমার্ধে প্রধান কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহীদ হাসান চত্বর হয়ে কবরী রোড থেকে পত্রিকার প্রধান কার্যালয় পুলিশ পার্ক লেনে অবস্থিত পুলিশ পার্কে গিয়ে শেষ হয়। শুরু হয় আলোচনা সভা। পত্রিকার দীর্ঘায়ু কামনা করে স্বাগত বক্তব্য। এরপরেই প্রতিনিধিদের সফল কাজের পুরষ্কার প্রদানের ঘোষণা দেন অনুষ্ঠানের সঞ্চালক পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। ব্যতিক্রম এধরণের পুরষ্কার প্রদানে উপস্থিত সকলেই আনন্দ প্রকাশ করেছেন। অনেকেরই চোখ উঠেছে চড়ক গাছে। ঘোষণার পর একে একে কর্মকান্ডে সফল প্রতিনিধিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। সেরা সংবাদ পরিবেশন ক্যাটাগরীতে পুরষ্কার ছিনিয়ে নেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ প্রতিনিধি আকিমুল ইসলাম। পত্রিকার সকল প্রকার বিল সময় মত পরিশোধ করার পুরষ্কার দর্শনা, মুজিবনগর ও জীবননগর অফিস। ১ম স্থান অধিকার করেছে দর্শনা অফিস। পুরষ্কার প্রহণ করেন দর্শনা অফিস প্রধান আওয়াল `&&&&&&`হোসেন ও সহকারি প্রধান ওয়াসিম রয়েল। ২য় স্থান অধিকার করে পুরষ্কার গ্রহণ করেন মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেন ও সহকারি প্রধান শের খান। ৩য় স্থান অধিকার করেছে জীবননগর অফিস। পুরষ্কার গ্রহণ করেন জীবননগর অফিস প্রধান জাহিদ বাবু ও সহকারি প্রধান মিথুন মাহমুদ। এরপর বিক্রয় প্রতিনিধিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দৈনিক সময়ের সমীকরণের একমাত্র নারী বিক্রয় প্রতিনিধি মেহেরপুর বারাদির জোসনার হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়া হাজী সাহিদুজ্জামান টরিক বারাদীর বিক্রয় প্রতিনিধি আলমের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী রিমু ও বিক্রয় প্রতিনিধি জোসনার মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রুবিনাকে শিক্ষাবৃত্তি প্রদান করেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের সমীকরণের আলমডাঙ্গা অফিস প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজম, মাহফুজ আহমেদ, জামজামী প্রতিনিধি মনোয়ার মাস্টার, হাটবোয়ালিয়া প্রতিনিধি লোকমান হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি সোহাগ, বিক্রয় প্রতিনিধি ফকির চাঁদ প্রমূখ। দামুড়হুদা উপজেলা এলাকায় কর্মরত নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান কাজল, প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ, কার্পাসডাঙ্গা প্রতিনিধি সুলতান জসিম, কুড়ুলগাছি প্রতিনিধি আহাদ আলী, বিক্রয় প্রতিনিধি সদু প্রমূখ। দর্শনা অফিস প্রধান আওয়াল হোসেন, সহকারি প্রধান ওয়াসিম রয়েল, বিক্রয় প্রতিনিধি মোতালেব হোসেন, আবু তালেব, সেলিম উদ্দীন, আলী হোসেন, মহিউদ্দীন, জাহিদ ও শুভানুধ্যায়ী কলামিষ্ট সাজ্জাদ হোসেন। জীবননগর অফিস প্রধান জাহিদ বাবু, সহকারি প্রধান মিথুন মাহমুদ, জীবননগর শহর প্রতিনিধি সঞ্জয়, ফটো সাংবাদিক রকি, বাঁকা প্রতিনিধি আরিফুল ইসলাম, হাসাদহ প্রতিনিধি ওমিদুল ইসলাম, দত্তনগর প্রতিনিধি আব্দুর রহমান, উথলী প্রতিনিধি আতিকুর রহমান, নেপা প্রতিনিধি ওবাইদুর রহমান ও আব্দুল মোমিন, শুভানুধ্যায়ী সাইফুল ইসলাম ও সুমন। মেহেরপুর অফিস প্রধান মেহের আমজাদ, সহকারি প্রধান মাসুদ রানা, বারাদি প্রতিনিধি হামিদুল ইসলাম, বাবু, সাজ্জাদ হোসেন। মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেন, সহকারি প্রধান শের খান, সরোজগঞ্জ অফিস প্রধান আকিমুল মাস্টার, আহাম্মদ আলী, তিতুদহ প্রতিনিধি আকিমুল ইসলাম, হিজলগাড়ি প্রতিনিধি সেলিম রেজা। ঝিনাইদহ প্রতিনিধি ডিএম ইসলাম স্বপন প্রমূখ। পরে সন্ধ্যায় পুলিশ পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানে আকাশ খবরের কার্য-নির্বাহী সম্পাদক রনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দুদু, সাবেক সাধারণ সম্পাদক অনিক জোয়ার্দ্দার, প্রতিদিনের নতুন খবরের স্টাফ রিপোর্টার হামিম হাসান, শামিম রেজাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সঙ্গীত উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সেলিম হাবিব ও উপস্থাপনা করেন সাংবাদিক হুসাইন মালিক।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী