
এম এ মামুন : সুদীর্ঘ একটি বছর পার করলো সমীকরণ। নানা চড়াই উৎরাই পেরিয়ে সত্য ন্যায় ও জনমানুষের সাংবাদিকতার প্রতিশ্রুতিতে সমীকরণ পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। পত্রিকার দীর্ঘ পথ পরিক্রমার নানা স্মৃতি বুকে নিয়ে ভালটাকে সাথে নিয়ে মন্দটাকে পায়ে দলে সমীকরণের এক বর্ণিল আয়োজন ছিল চোখে পড়ার মত। উৎসাহ উদ্দিপনায় মেতে ওঠে সমীকরণের সকল সংবাদ কর্মী,শুভাকাঙ্খী এবং পাঠককুল। সর্বশেষ আনুষ্ঠানিক নানা আলোচনা সমালোচনা এবং জেলার গুনিজনদের স্মারক সম্মাননা প্রদানসহ সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে দৈনিক সময়ের সমীকরণের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। কোন স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সারা জেলাসহ পাশ্ববর্তী জেলাগুলিতে এমন আয়োজন এই প্রথম । পত্রিকার রঙ্গীন ফেষ্টুন, ব্যানার, তোরন, বণাঢ্য র্যালী ও আলোক সজ্জার মধ্য দিয়ে সমীকরণ প্রতিষ্ঠাবার্ষিকী যেন তার আগামীর ভাবনার জানান দেয়। সবশেষ সেই মহেন্দ্রক্ষণ আসে রবিবার সকাল দশটায়। জেলা ও জেলার বাইরে থেকে আসতে থাকে সমীকরণের শুভাকাঙ্খী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,ধর্মীয় ব্যক্তিত্ব , সুশীল সমাজের প্রতিনিধি, অফিস প্রধান, পত্রিকার প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধিরা। আগত সকলের পদচারণায় ভরে যায় সমীকরণের পুলিশ পার্ক লেনের কার্যালয়ের সুসজ্জিত সড়কটি। সকলের মুখে ফুটে ওঠে উৎসাহ উদ্দিপনার আভা। সকলেই সকলকে দীর্ঘদিন পর কাছে পেয়ে নানা রম্য রসের গল্পে মেতে ওঠে। এরপর মাথায় কমলা রঙের ক্যাপ ও গায়ে সাদা রঙের গেঞ্জি পরে সম্মানীত প্রধান অতিথি, বিশেষ অতিথিদের অংশ গ্রহণে শহরে বের হয় বণার্ঢ্য র্যালী। র্যালীর প্রথমে পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক আমানাউল্লাহ আমান জাতীয় পতাকা হাতে দীপ্ত পায়ে এগিয়ে যেতে থাকলে জাতীয় পতাকার সাথে সাথে ব্যান্ডের তালে, তালে উদ্দীপনার সুরে এক দল তন্নী তরুণী হলুদ ও লাল পাড়ের শাড়ী পরে সমীকরণের বর্ণমালার সাজ র্যালীকে করে তোলে রঙ্গীন।
এরপর চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেব প্রসাদ পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছূফী উল্লাহ্ ,সময়ের সমীকরণের প্রধান পৃষ্ঠপোষক ও সাহিদ গ্রুপের চেয়ারম্যান হাজী সাহিদুজ্জামান টরিক, প্রধান উপদেষ্টা ও সাবেক পৌর পিতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, প্রধান সম্পাদক নাজমূল হক স্বপন, ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফুল ইসলাম শ্যামল, বার্তা সম্পাদক হুসাইন মালিক ও সংবাদ কর্মীদের সকলের অংশগ্রহণে সম্মৃদ্ধ র্যালীটির শহর প্রদক্ষীণ ছিল এক অনন্য দৃষ্টান্ত। সমীকরণের সারা দিনের নানা আয়োজনের শেষে সন্ধ্যার পর পুলিশ পার্কে স্থানীয় শিল্পী কলাকুশলীদের সমন্বয়ে এক জাকজমকপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা ছিল মনে রাখার মত।
সমীকরণ প্রতিবেদন