সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা রাধিকাগঞ্জে পুলিশি অভিযান আšতজেলা ডাকাত দলের সদস্য মায়া গ্রেফতার : বোমা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৬ ইং
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা রাধিকাগঞ্জে পুলিশি অভিযান আšতজেলা ডাকাত দলের সদস্য মায়া গ্রেফতার : বোমা উদ্ধার

`DSC05356`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আন্তজেলা ডাকাত দলের সদস্য ছত্রপাড়ার মিলন মালিথার ছেলে রাকিবুল ওরফে মায়াকে আটকের পর তার স্বীকারোক্তিতে বাবুপাড়াস্থ জীবনের বাড়ি থেকে আলমডাঙ্গা থানা পুলিশ ৫টি বোমা উদ্ধার করেছে। গত রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মায়াকে আলমডাঙ্গা রাধিকাগঞ্জপাড়া থেকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন তাকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী বাবুপাড়ার জীবনের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি তাজা বোমা উদ্ধার করে। জানাগেছে, উপজেলার ছত্রপাড়ার মিলনের ছেলে রাকিবুল ওরফে মায়া (২২) আন্তজেলা ডাকাত দলের সদস্য। মায়া আলমডাঙ্গা পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মোটরসাইকল চোরের দলের সক্রিয় সদস্য। রবিবার ভোর রাতে আলমডাঙ্গা থানার এসআই জিয়া গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা ষ্টেশনপাড়া থেকে মায়াকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে রাতে বাবুপাড়ার দাউদের ছেলে আন্তজেলা ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড জীবনের বাড়ি এসআই জিয়া, এসআই সাজ্জাত, এএসআই মিজান, এএসআই আলামীন, এএসআই হুমায়ন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘরের ভিতরে একটি বাজার করা ব্যাগে রাখা ৫টি বোমা উদ্ধার করে। গতকালই তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী